শনিবার, ৭ মার্চ, ২০২৬২২ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতিবাংলাদেশ

সর্বজনীন পেনশন: যেসব বিষয় জানতে হবে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ৪:৩

শেয়ার করুনঃ
সর্বজনীন পেনশন: যেসব বিষয় জানতে হবে

সামাজিক নিরাপত্তা প্রদান, বেকারত্ব, ব্যাধি, পঙ্গুত্ব বা বার্ধক্যজনিত কারণে নাগরিকদের সরকারি সাহায্য দেয়া, বয়স্ক জনগোষ্ঠীকে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হচ্ছে। সীমিত পরিসরে বৃহস্পতিবার (১৭ আগস্ট) উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত সর্বজনীন পেনশন কর্মসূচি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি উদ্বোধন করবেন।

এর আগে ১৩ আগস্ট এ সংক্রান্ত বিধিমালা জারির মাধ্যমে এটি চালু করা হয়। দেশে বেসরকারি চাকরিজীবীদের পেনশনের আওতায় আনার কোনো উদ্যোগ এটাই প্রথম। যে বিপুল জনগোষ্ঠীকে উদ্দেশ্য করে আইনটি করা হয়েছে, সেটা বাস্তবায়িত হলে এটাই হবে দেশের সবচেয়ে বড় পাবলিক ফান্ড। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশে ১৮ থেকে ৫০ বছর বয়সী মানুষের সংখ্যা প্রায় সাড়ে আট কোটি। এরমধ্যে সরকারি চাকরিজীবী রয়েছেন ১৪ লাখের কিছু বেশি। সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু হলে প্রায় আট কোটি ৩৫ লাখ মানুষ এই ব্যবস্থার আওতায় আসবে।

আরও

দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ, দাম বাড়ার শঙ্কা নেই

দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ, দাম বাড়ার শঙ্কা নেই

বর্তমান আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহারে সবার জন্য পেনশন চালু করার অঙ্গীকার ছিল। গতবছরের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য সার্বজনীন পেনশন ব্যবস্থা চালুর তাগিদ দেন। এরপর গত বছরের ২৯ অগাস্ট এই বিষয়ে বিল সংসদে তোলে সরকার। চার শ্রেণির ব্যক্তিরা এই পেনশন কর্মসূচিতে অংশ নিতে পারবেন। তারা হলেন- প্রবাসী বাংলাদেশি, বেসরকারি চাকরিজীবী, অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মী ও অসচ্ছল ব্যক্তিরা। চারটি স্কিমের মধ্যে রয়েছে-

প্রবাস স্কিম: বিদেশে কর্মরত বা অবস্থানকারী যেকোনো বাংলাদেশি নাগরিক তফসিলে বর্ণিত চাঁদার সমপরিমাণ অর্থ বৈদেশিক মুদ্রায় দিয়ে এ স্কিমে অংশ নিতে পারবেন এবং তিনি দেশে প্রত্যাবর্তনের পর সমপরিমাণ অর্থ দেশীয় মুদ্রায় পরিশোধ করতে পারবেন। প্রয়োজনে, স্কিম পরিবর্তন করতে পারবেন। তবে, পেনশন স্কিনের মেয়াদপূর্তিতে পেনশনার দেশীয় মুদ্রায় পেনশন পাবেন।

সর্বজনীন পেনশন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

অন্তর্বর্তী সরকার দেশের ঋণ পরিস্থিতি বেশি নাজুক করে রেখে গেছে: সিপিডি

অন্তর্বর্তী সরকার দেশের ঋণ পরিস্থিতি বেশি নাজুক করে রেখে গেছে: সিপিডি

প্রগতি স্কিম: বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কোনো কর্মচারী বা ওই প্রতিষ্ঠানের মালিক তফসিলে বর্ণিত হারে চাঁদা দিয়ে এ স্কিমে অংশ নিতে পারবেন। বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মচারীদের জন্য এ স্কিমে অংশ নেয়ার ক্ষেত্রে স্কিমের চাঁদার ৫০ শতাংশ কর্মচারী এবং অবশিষ্ট ৫০ শতাংশ প্রতিষ্ঠান দেবে। কোনো বেসরকারি প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে এ স্কিমে অংশ না নিলে, ওই বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কোনো কর্মচারী নিজ উদ্যোগে এককভাবে এ স্কিমে অংশ নিতে পারবেন।

সুরক্ষা স্কিম: অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা স্বকর্মে নিয়োজিত ব্যক্তিরা যেমন- কৃষক, রিকশাচালক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতী, ইত্যাদি তফসিলে বর্ণিত হারে চাঁদা দিয়ে এ স্কিমে অংশ নিতে পারবেন।

সমতা স্কিম: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক, সময়, প্রকাশিত আয়সীমার ভিত্তিতে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী ব্যক্তিরা (যার বর্তমান আয় সীমা বাৎসরিক সর্বোচ্চ ৬০ হাজার টাকা) তফসিলে বর্ণিত হারে চাঁদা দিয়ে এ স্কিমে অংশ নিতে পারবেন।

মাসিক সর্বনিম্ন-সর্বোচ্চ চাঁদা কত

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এ কর্মসূচির আওতায় ১৮ থেকে ৫০ ঊর্ধ্ব বয়সীদের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থা থাকবে। মাসিক চাঁদা হতে পারে সর্বনিম্ন ৫০০ টাকা আর সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত। তবে কর্মসূচি পরিবর্তন এবং চাঁদার পরিমাণ বাড়ানোর সুযোগ থাকছে। পেনশন ব্যবস্থায় নগদ টাকায় কোনো লেনদেন হবে না। সব কর্মকাণ্ড হবে অনলাইনে। সেক্ষেত্রে বিকাশ, নগদ ছাড়া অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ব্যবহার করে চাঁদা দেয়া যাবে।

নিববন্ধন করবেন যেভাবে

প্রতিটি স্কিমের বিপরীতে নির্ধারিত পরিমাণ চাঁদা প্রদান সাপেক্ষে মাসিক পেনশনের প্রাপ্যতা অর্জিত হবে। ১৮ থেকে ৫০ বছর বয়সী জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) সব নাগরিক পেনশন স্কিমে নিবন্ধিত হতে পারবেন। অবশ্য বিশেষ বিবেচনায় ৫০ ঊর্ধ্ব নাগরিকও এ স্কিমে যুক্ত হতে পারবেন। এ ক্ষেত্রে নিরবচ্ছিন্ন এক বছর চাঁদা প্রদান শেষে যে বয়সে উপনীত হবেন, তার থেকে আজীবন পেনশন প্রাপ্য হবেন। এক্ষেত্রে চাঁদাদাতার বয়স ৬০ বছর হওয়া পর্যন্ত চাঁদা প্রদান করবেন। এরপর থেকে নির্ধারিত হারে পেনশন পাবেন। প্রবাসী বাংলাদেশিদের এনআইডি না থাকলে পাসপোর্ট দিয়ে নিবন্ধন করতে পারবেন, তবে স্বল্পতম সময়ের মধ্যে এনআইডি গ্রহণ করে জমা দিতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা ব্যক্তিরা কর্মসূচির ‍সুবিধা সমর্পণ সাপেক্ষে পেনশন স্কিমে অংশ নিতে পারবেন। পেনশন স্কিমে অংশগ্রহণকারীকে অনলাইনে নিবন্ধন হতে হবে। এক্ষেত্রে প্রত্যেককে একটি ইউনিক আইডি নম্বর দেয়া হবে।

চাঁদা দিতে হবে যেভাবে

অনলাইন ব্যাংকিং, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড বা তফসিলি ব্যাংকে চাঁদা জমা দেয়া যাবে। জরিমানা ছাড়া পরবর্তী একমাসের মধ্যে চাঁদা দেয়া যাবে। তবে এর বেশি সময় অতিবাহিত হলে প্রতিদিনের জন্য ১ শতাংশ বিলম্ব ফি গুনতে হবে। পর পর তিন মাস চাঁদা জমাদানে ব্যর্থ হলে পেনশন হিসাব স্থগিত হবে। সব বকেয়া পরিশোধ না হলে তা সচল হবে না। কোনও প্রতিষ্ঠান স্কিমে অংশগ্রহণ করলে কর্মী এবং প্রতিষ্ঠানের জন্য ধার্যকৃত চাঁদা প্রাতিষ্ঠানিকভাবে একত্রে তহবিলে জমা দিতে হবে। কিস্তিদাতা পছন্দ অনুযায়ী মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক হারে চাঁদা দিতে পারবেন। চাঁদা সংক্রান্ত যাবতীয় তথ্য রেজিস্টার্ড মোবাইলে এসএমএস করে জানিয়ে দেয়া হবে। কোনো চাঁদাদাতা শারীরিক ও মানসিকভাবে অসমর্থের কারণে স্থায়ী বা সাময়িকভাবে আংশিক বা সম্পূর্ণ কর্মহীন ও উপার্জনে অসমর্থ হলে কিংবা মানসিক ভারসাম্যহীন বা নিখোঁজ হলে, যেসব বিধান কার্যকর হবে সেটাও উল্লেখ রয়েছে বিধিমালায়।

তহবিলে জমাকৃত অর্থের ৫০ শতাংশ ঋণ হিসেবে তুলা যাবে

চাঁদাদাতা নিজের এবং পরিবারের প্রয়োজনে চিকিৎসা, গৃহনির্মাণ, গৃহ মেরামত এবং সন্তানদের বিয়ের জন্য তহবিলে জমাকৃত অর্থের ৫০ শতাংশ ঋণ হিসেবে তুলতে পারবেন। তা নির্ধারিত ফিসহ সর্বোচ্চ ২৪ কিস্তিতে পরিশোধ করতে হবে, যা তার হিসাবে জমা হবে। একটি ঋণ চলমান থাকতে নতুন করে ঋণ নেয়া যাবে না।

চাঁদাদাতা মারা গেলে কারা পাবেন পেনশন

কোনো স্কিমের চাঁদাদাতা পেনশনে থাকাকালে তার বয়স ৭৫ বছর ‍পূর্ণ হওয়ার আগে মারা গেলে, তার নমিনি বা উত্তরাধিকারীরা ৭৫ বছর হওয়া পর্যন্ত অবশিষ্ট মাসের জন্য মাসিক পেনশন পাবেন। কোনো চাঁদাদাতা মাসিক পেনশন প্রাপ্যতা অর্জিত হওয়ার আগে মারা গেলে, তার নমিনি বা অবর্তমানে উত্তরাধিকারী মুনাফাসহ জমাকৃত অর্থ ফেরত পাবেন।

জনপ্রিয় সংবাদ

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

সর্বশেষ সংবাদ

ইরানি হামলায় ধ্বংস যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ থাড রাডার, জর্ডানের আকাশ ফ্রী!

ইরানি হামলায় ধ্বংস যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ থাড রাডার, জর্ডানের আকাশ ফ্রী!

রাতভর ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে আতঙ্ক, আশ্রয়কেন্দ্রে লাখো মানুষ

রাতভর ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে আতঙ্ক, আশ্রয়কেন্দ্রে লাখো মানুষ

সৌদির তেল খনি লক্ষ্য করে প্রথম ইরানি ড্রোন

সৌদির তেল খনি লক্ষ্য করে প্রথম ইরানি ড্রোন

আত্মসমর্পণ না করা পর্যন্ত ইরানে হামলা চলবে: ট্রাম্প

আত্মসমর্পণ না করা পর্যন্ত ইরানে হামলা চলবে: ট্রাম্প

ত্রুটিপূর্ণ বিমানেই তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইট বিতর্ক

ত্রুটিপূর্ণ বিমানেই তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইট বিতর্ক

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রমিকদের বেতন ঋণ সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

শ্রমিকদের বেতন ঋণ সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক সচল রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন সময়মতো পরিশোধ নিশ্চিত করতে বিশেষ ঋণ সুবিধা চালু করেছে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের কারণে উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হওয়ায় অনেক প্রতিষ্ঠানে তারল্য সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার (৩ মার্চ) জারি করা সার্কুলারের মাধ্যমে তফসিলি ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। সার্কুলারের মাধ্যমে দেওয়া ঋণের অর্থ শুধুমাত্র ২০২৬

দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ, দাম বাড়ার শঙ্কা নেই

দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ, দাম বাড়ার শঙ্কা নেই

দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান। মঙ্গলবার (৩ মার্চ) কারওয়ান বাজারে বিপিসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন। বিপিসি চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক অস্থিরতা ও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়ে ভাবা হচ্ছে। তবে বর্তমানে দেশে যে পরিমাণ জ্বালানি মজুত

নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর বাড়ানোর তাগিদ অর্থমন্ত্রীর

নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর বাড়ানোর তাগিদ অর্থমন্ত্রীর

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাজস্ব বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের অগ্রাধিকার। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে Chittagong-এর পতেঙ্গা এলাকায় প্রস্তাবিত একটি সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, অর্থনীতি পুনরুদ্ধারে রাজস্ব আয় বাড়াতে হবে এবং সেই

গভর্নর অপসারণের গুঞ্জনে নীরবে অফিস ছাড়লেন মনসুর

গভর্নর অপসারণের গুঞ্জনে নীরবে অফিস ছাড়লেন মনসুর

বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর ড. আহসান এইচ মনসুর–কে সরিয়ে দেওয়া হচ্ছে—এমন তথ্য বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়েই কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয় ত্যাগ করেছেন। বিষয়টি ঘিরে দেশের আর্থিক খাতে অনিশ্চয়তা ও জল্পনার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা নতুন গভর্নর নিয়োগ ও তার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি পদত্যাগ করিনি, তবে খবরে শুনেছি।”

বাংলাদেশসহ চল্লিশ দেশের পোল্ট্রি পণ্যে কঠোর নিষেধাজ্ঞা সৌদি আরবের

বাংলাদেশসহ চল্লিশ দেশের পোল্ট্রি পণ্যে কঠোর নিষেধাজ্ঞা সৌদি আরবের

জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ-সহ একাধিক দেশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিদ্ধান্তটি নিয়েছে দেশটির সৌদি খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়, মূলত বার্ড ফ্লুর উচ্চমাত্রার প্রাদুর্ভাব এবং বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন করে এই