বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬৩ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতিবাংলাদেশ

আম থেকে অর্থনীতিতে যুক্ত হবে ৭ হাজার কোটি টাকা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ৩:১৩

শেয়ার করুনঃ
আম থেকে অর্থনীতিতে যুক্ত হবে ৭ হাজার কোটি টাকা

রাজশাহী অঞ্চলের আবহাওয়া এবার আমের জন্য ভালো ছিল। ঝড়, শিলাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ তেমন না-থাকায় আমের উৎপাদন হয়েছে ভালো। এ জন্য জাতভেদে কিছু আমের দাম ছিল কম। তারপরও কৃষি বিভাগের আশা, আমের রাজ্যে অর্থনীতিতে আম থেকেই এবার যোগ হবে প্রায় সাত হাজার কোটি টাকা।

এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে আড়াই থেকে তিন হাজার কোটি টাকা, রাজশাহীতে প্রায় দেড় হাজার কোটি টাকা, নওগাঁয় প্রায় দুই হাজার কোটি টাকা এবং নাটোর থেকে প্রায় ৩৮৫ কোটি টাকার আম বিক্রির আশার কথা জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট জেলার উপ-পরিচালকরা।

আরও

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন পৌঁছাল চট্টগ্রাম বন্দরে

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন পৌঁছাল চট্টগ্রাম বন্দরে

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর সঙ্গে নাটোরেও আমচাষ বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষি কর্মকর্তারা। তাই শুধু নয় নাটোরের জন্য একটি প্রকল্পও নেওয়া হয়েছে। এই জেলায় এবার ৫ হাজার ৭৪৭ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। হেক্টরপ্রতি ১৩ দশমিক ৪২ মেট্রিক টন গড় ফলন ধরে মোট ৭৭ হাজার ১৩২ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।  অন্য তিন জেলার মতো এখানেও এবার ফলন ভাল হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নাটোরের উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ বলেন, ‘কোনো কোনো আমের দাম ছিল ৩০ টাকা কেজি।  আবার কোনো আমের দাম ৭০ টাকাও উঠেছে। এ জন্য আমরা আমের গড় দাম ধরেছি ৫০ টাকা। সে হিসাবে নাটোর থেকে ৩৮৫ কোটি ৬৬ লাখ টাকার আম বিক্রি হওয়ার আশা আমরা করছি। একটু কম-বেশি হতে পারে।’

আরও

শক্তিশালী ডলারের চাপে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন

শক্তিশালী ডলারের চাপে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন
আম
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

অন্য তিন জেলার আম বিক্রির টাকার হিসাব করা হয়েছে। চলতি ২০২২-২৩ মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৫৮৮ হেক্টর জমির আমবাগান থেকে ৪ লাখ ৩৫ হাজার ৮৪৩ মেট্রিক টন, রাজশাহীতে ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমির আমবাগান থেকে ২ লাখ ৫৮ হাজার ৪৫০ মেট্রিক টন এবং নওগাঁয় ৩০ হাজার হেক্টর আমবাগান থেকে ৩ লাখ ৭৮ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। চার জেলার ৯২ হাজার ৯১৩ হেক্টর জমির বাগান থেকে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ১১ লাখ ৫২ হাজার ৫০৬ মেট্রিক টন।

খোঁজ নিয়ে দেখা গেছে, চার জেলার মধ্যে এবার আমের দাম সবচেয়ে ভাল ছিল চাঁপাইনবাবগঞ্জে। দেশের সবচেয়ে বড় আমের হাট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে আমের দাম চড়া পুরো মৌসুমজুড়েই। এখানকার চেয়ে রাজশাহীর বৃহত্তম আমের হাট পুঠিয়া উপজেলার বানেশ্বরে  দাম ছিল তুলনামূলক কম।  বানেশ্বর ও কানসাটের আমের দামের পার্থক্য মণপ্রতি ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত দেখা গেছে। 

নওগাঁর আম বিক্রির প্রধান মোকাম সাপাহার উপজেলা সদরের জিরোপয়েন্ট এলাকাতেও এবার পাইকারি আমের দাম ছিল তুলনামুলক কম।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

বানেশ্বরের আম চাষি ও ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, ‘গাছে এখন প্রচুর পরিমাণে আশ্বিনা আম আছে। আর কিছু আছে ফজলি। রাজশাহীর বাগানে আম্রপালি শেষ হয়ে গেছে। তবে বানেশ্বরে এখনো নওগাঁ থেকে কিছু আম্রপালি আসছে। এই আম বানেশ্বরে ২ হাজার থেকে ২ হাজার ৬০০ টাকা মণ দরে পাইকারি বিক্রি হচ্ছে। ফজলি বিক্রি হচ্ছে ২ হাজার থেকে আড়াই হাজার টাকা মণ দরে। তবে আশ্বিনার দাম এখন খুব কম। এই আম ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘একমণ আম গাছ থেকে নামিয়ে বাজারে তুলতেই ২০০ টাকা খরচ হয়। দাম এত কম হলে চাষিরা মজুরি খরচ দেবেন কীভাবে আর বাগান মালিকের ইজারার টাকাই বা শোধ দেবেন কীভাবে? আমবাগান ইজারা নেওয়া রাজশাহীর চাষিরা এবার ক্ষতিগ্রস্ত হবে। তবে কানসাটে আমের দাম ভালো বলে সেখানে লাভ হতে পারে।’

রাজশাহীতে শনিবার (২২ জুলাই) আশ্বিনা যখন ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়েছে, সেখানে একই আম কানসাটে বিক্রি হয়েছে আরও ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দরে। 

শিবগঞ্জের তেলকুপি এলাকার আমচাষি সারোয়ার হোসেন বলেন, ‘আমের ফলন ভালো হয়েছে। দামও ভালো পেয়েছি। লাভ কত হলো সেটা সব আম বিক্রি শেষে হিসাবের পর বলতে পারব।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার বলেন, ‘কোয়ালিটি আম উৎপাদন করলে দাম ভাল পাওয়া যায়। আমার জেলায় ৭০ ভাগ আম গাছ ফজলির। তারপরও কোয়ালিটি আম হয়েছে। দামও ভালো পাওয়া গেছে। লোকসান দেখি না।’

আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক শামছুল ওয়াদুদ বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ আর নওগাঁর একজন চাষিও বলতে পারবেন না যে এবার লোকসান হয়েছে। রাজশাহীর দু’একজন বলতে পারেন। সবমিলিয়ে আমরা এবার আমের মৌসুমটাকে ভালই দেখছি।’

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার ইঙ্গিতে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার ইঙ্গিতে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

টানা দ্বিতীয় দিনের মতো বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও আলোচনার অগ্রগতির ইঙ্গিত পাওয়ার পর বুধবার (১৫ এপ্রিল) দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম নিম্নমুখী হয়। খবরটি প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস। বিশ্লেষকদের ধারণা, আলোচনায় ইতিবাচক অগ্রগতি হলে হরমুজ প্রণালিতে আটকে থাকা তেল সরবরাহ আবার বৈশ্বিক বাজারে ফিরে আসতে পারে, যা সরবরাহ বাড়িয়ে দাম আরও কমিয়ে দিতে

আবার বাড়লো সোনার দাম, বাজারে নতুন ধাক্কা

আবার বাড়লো সোনার দাম, বাজারে নতুন ধাক্কা

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে সংগঠনটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন মূল্য

যুদ্ধ সংকটে বাংলাদেশের পাশে আইএমএফ বিশ্বব্যাংকের সহায়তা

যুদ্ধ সংকটে বাংলাদেশের পাশে আইএমএফ বিশ্বব্যাংকের সহায়তা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবিলায় বাংলাদেশকে নিয়মিত বাজেট সহায়তার বাইরেও অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-তে অনুষ্ঠিত সংস্থা দুটির বসন্তকালীন বৈঠকের (স্প্রিং মিটিং) ফাঁকে উচ্চপর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বর্তমানে ১১ সদস্যের একটি সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদল সূত্রে জানা গেছে, আগামী

এপ্রিলে রেমিট্যান্স প্রবাহে নতুন গতি, বাড়ছে বৈদেশিক মুদ্রা

এপ্রিলে রেমিট্যান্স প্রবাহে নতুন গতি, বাড়ছে বৈদেশিক মুদ্রা

চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনে দেশে ১৪৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের বৈদেশিক মুদ্রা প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত থাকার ইঙ্গিত দিচ্ছে। হিসাব অনুযায়ী, এই সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ৯৮ লাখ ডলার প্রবাসী আয়। সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক–এর মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে

শক্তিশালী ডলারের চাপে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন

শক্তিশালী ডলারের চাপে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে মূল্যবান ধাতুটির বাজারে নতুন করে চাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮টা ২২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭১৮ দশমিক ৯৮ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে দাম নেমে

সর্বশেষ সংবাদ

৪৮১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করেছে জামুকা

৪৮১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করেছে জামুকা

দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় সিএনজি উল্টে প্রাণ গেল মা-ছেলের

দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় সিএনজি উল্টে প্রাণ গেল মা-ছেলের

টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

ইসলামাবাদ আলোচনা ব্যর্থ, তবু বার্তা বিনিময় চলছে অব্যাহত: ইরান

ইসলামাবাদ আলোচনা ব্যর্থ, তবু বার্তা বিনিময় চলছে অব্যাহত: ইরান

ইরান যুদ্ধবিরতি বাড়ানোর প্রয়োজন দেখছেন না ট্রাম্প

ইরান যুদ্ধবিরতি বাড়ানোর প্রয়োজন দেখছেন না ট্রাম্প