
প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ৩:৫৩

আগামীকাল শুক্রবার (১২ নভেম্বর) অনুষ্ঠেয় বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ও প্রবাসীকল্যাণ ব্যাংকের অফিসার পদের নিয়োগ পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।

এর আগে সোনালী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) সিনিয়র অফিসার আইটি এবং জনতা ও সোনালী ব্যাংকের অ্যাসিসটেন্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়। এই দুই পরীক্ষা যথাক্রমে ১৩ ও ২০ নভেম্বর হওয়ার কথা ছিল।
কিন্তু এরপর ব্যাংকের আগামীকালের (শুক্রবার) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এ জন্য বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ও প্রবাসীকল্যাণ ব্যাংকে অফিসার পদের নিয়োগ পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হওয়ার কথা জানাল বাংলাদেশ ব্যাংক সূত্র।
কোনো ট্যাগ পাওয়া যায়নি