বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬১৩ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতি

কোভিডে মৃত কর্মীর পরিবারের দায়িত্ব নেবে বোরোসিল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ মে ২০২১, ১৬:১২

শেয়ার করুনঃ
কোভিডে মৃত কর্মীর পরিবারের দায়িত্ব নেবে বোরোসিল

মহামারির প্রকোপ কোথায় গিয়ে থামবে জানা নেই। এক-দু’বছর পর যদি সঙ্কট কেটেও যায়, ক্ষয়ক্ষতি পূরণ হবে কী করে, তা নিয়ে দুশ্চিন্তায় ভারতের তাবড় সংস্থা। কিন্তু এই বিপদের দিনেও লাভ-লোকসানের হিসেব কষার পরিবর্তে ব্যতিক্রমী হয়ে উঠল দেশের অন্যতম বৃহৎ কাচের সামগ্রী উৎপাদনকারী সংস্থা বোরোসিল।



কোভিডে আক্রান্ত হয়ে সংস্থার কোনও কর্মীর মৃত্যু হলেও, সেই ধাক্কা কাটিয়ে না ওঠা পর্যন্ত তাঁর পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করল তারা। শুধু তাই নয়, স্নাতকোত্তীর্ণ না হওয়া পর্যন্ত ওই কর্মীর ছেলেমেয়ের পড়াশোনার খরচও বহন করবে বলে জানিয়েছে বোরোসিল।


প্রায় এক সপ্তাহ ৩ লক্ষের উপর ঘোরাফেরার পর শনিবার ভারতের দৈনিক সংক্রমণ ৪ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ফের সাড়ে ৩ হাজারের বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে দেশে। তাতে গোটা দেশে যখন আতঙ্কের ছায়া নেমে এসেছে, তেমন পরিস্থিতিতে শুক্রবার রাতে সংস্থার নয়া নীতি সামনে আনেন বোরোসিল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শ্রীবর খেরুকা।


বোরোসিলের ওই বিবৃতিতে বলা হয়, ‘দুর্ভাগ্যজনক ভাবে কোভিডে আক্রান্ত হয়ে কোনও কর্মীর যদি মৃত্যু হয়, তিনি যা বেতন পান, পরবর্তী দু’বছর তাঁর পরিবারের হাতে মাসে মাসে ওই বেতন তুলে দেওয়া হবে। এ ছাড়াও স্নাতক স্তর পর্যন্ত ওই কর্মীর ছেলেমেয়ের পড়ানোর খরচ বহন করবে সংস্থা’।


শুধুমাত্র বোরোসিল লিমিটেড নয়, বোরোসিল রিনিউয়েবল লিমিটেড এবং তাদের ভর্তুকিপ্রাপ্ত সমস্ত সংস্থার কর্মীরাই এই সুবিধা পাবেন। বিবৃতিতে বলা হয়, ‘প্রিয়জনকে হারানোর যে ক্ষতি, তা কোনও ভাবেই পূরণ হওয়া সম্ভব নয়। তবে প্রাথমিক ভাবে শোকের ধাক্কা কাটিয়ে উঠতে এবং নতুন করে জীবন শুরু করতে এই সাহায্য কিছুটা হলেও কাজে লাগবে শোকার্ত পরিবারগুলির।


’ শ্রীবর বলেন, ‘মুনাফা বা ক্ষয়ক্ষতির হিসেব দেখে বোরোসিলের আসল সম্পদ বোঝা সম্ভব নয়। তাই যে কোনও ভাবেই হোক না কেন এই সম্পদকে আগলে রাখতে হবে আমাদের। আশাকরি সেই দিকেই এগোচ্ছি আমরা। আমার বিশ্বাস এই সঙ্কট কাটিয়ে আবার ভাল সময়ে ফিরব আমরা’।


অতিমারির প্রকোপে সম্প্রতি সন্তোষ ছলকে, বিজয় শ্রীসৎ, তুষার পাঞ্চল এবং শিবশঙ্কর বিস্ত নামে বোরোসিলের ৪ কর্মীর মৃত্যু হয়। তার পরই সংস্থার তরফে কর্মীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।


করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় এই মুহূর্তে বিধ্বস্থ গোটা দেশ। টাকা থাকলেও হাসপাতালে শয্যা এবং অক্সিজেনের জোগানের অভাবে প্রিয়জনকে বাঁচাতে পারছেন না সাধারণ মানুষ। আবার ব্যয়বহুল চিকিৎসা করানোর সামর্থ না থাকায়, বিনা চিকিৎসায়ও মারা যাচ্ছেন বহু মানুষ। সংক্রমণও ছড়িয়ে পড়ছে দাবানলের গতিতে। এমন পরিস্থিতিতে নতুন


করে লকডাউনের আশঙ্কা মাথাচাড়া দিয়েছে। তাতে রুটি-রোজগারে টান পড়ার দুশ্চিন্তাও দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বোরোসিলের এই মানবিক ঘোষণায় কিছুটা হলেও দুশ্চিন্তা কমেছে বলে জানিয়েছেন সংস্থার কর্মীরা। নেটমাধ্যমেও বোরোসিলের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করছেন নেটাগরিকরা।

সুত্রঃ আনন্দ বাজার

কোভিডকর্মীপরিবারবোরোসিল
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এ সম্পর্কিত আরও পড়ুন

গভর্নর অপসারণের গুঞ্জনে নীরবে অফিস ছাড়লেন মনসুর

গভর্নর অপসারণের গুঞ্জনে নীরবে অফিস ছাড়লেন মনসুর

বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর ড. আহসান এইচ মনসুর–কে সরিয়ে দেওয়া হচ্ছে—এমন তথ্য বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়েই কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয় ত্যাগ করেছেন। বিষয়টি ঘিরে দেশের আর্থিক খাতে অনিশ্চয়তা ও জল্পনার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা নতুন গভর্নর নিয়োগ ও তার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি পদত্যাগ করিনি, তবে খবরে শুনেছি।”

বাংলাদেশসহ চল্লিশ দেশের পোল্ট্রি পণ্যে কঠোর নিষেধাজ্ঞা সৌদি আরবের

বাংলাদেশসহ চল্লিশ দেশের পোল্ট্রি পণ্যে কঠোর নিষেধাজ্ঞা সৌদি আরবের

জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ-সহ একাধিক দেশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিদ্ধান্তটি নিয়েছে দেশটির সৌদি খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়, মূলত বার্ড ফ্লুর উচ্চমাত্রার প্রাদুর্ভাব এবং বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন করে এই

সংকটে নগদ, বিনিয়োগের পথ খুঁজছেন জামায়াত এমপি আরমান

সংকটে নগদ, বিনিয়োগের পথ খুঁজছেন জামায়াত এমপি আরমান

সমস্যায় থাকা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদ–এ নতুন বিনিয়োগ আনার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান। সম্ভাব্য বিনিয়োগের আগে প্রতিষ্ঠানটির আর্থিক ও সার্বিক অবস্থা যাচাই করতে ফরেনসিক অডিটের অনুমতি চেয়ে তিনি বাংলাদেশ ব্যাংক–এর গভর্নরের কাছে চিঠি দিয়েছেন। গত ৮ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে পাঠানো ওই চিঠিতে নগদের বর্তমান অবস্থান মূল্যায়নের

দেনার চাপে বিদ্যুৎ খাত, বাড়ছে লোডশেডিং শঙ্কা

দেনার চাপে বিদ্যুৎ খাত, বাড়ছে লোডশেডিং শঙ্কা

দেশি-বিদেশি কোম্পানির কাছে বিপুল অঙ্কের বকেয়া নিয়ে বিদ্যুৎ খাতে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে নতুন সরকার। রমজানের পর সেচ ও গ্রীষ্ম মৌসুমে বাড়তি চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পরিকল্পনা থাকলেও অর্থ সংকট, জ্বালানি আমদানি ও বকেয়া পরিশোধের চাপ পরিস্থিতিকে জটিল করে তুলছে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারি হিসাবে বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা প্রায় ১৩ হাজার মেগাওয়াট। তবে চলতি বছর সর্বোচ্চ

কর্মসংস্থান ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠিন পরীক্ষায় সরকার

কর্মসংস্থান ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠিন পরীক্ষায় সরকার

বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচনে জয়ের পর নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে স্থবির অর্থনীতি, উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্ব। এক ওয়েবিনারে বক্তারা বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রধান অংশীদার দেশগুলোর সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার সক্ষমতার ওপরই নতুন সরকারের প্রতি ভোটারদের মূল্যায়ন নির্ভর করবে। এ তথ্য প্রকাশ করেছে South China Morning Post। Asia Society Policy Institute আয়োজিত ‘বাংলাদেশ

সর্বশেষ সংবাদ

নতুন দুই প্রতিমন্ত্রীর দপ্তর আনুষ্ঠানিক বণ্টন

নতুন দুই প্রতিমন্ত্রীর দপ্তর আনুষ্ঠানিক বণ্টন

পিলখানা হত্যার ১৭ বছরেও বিচার পায়নি কর্নেল কাজী এমদাদ এর পরিবার

পিলখানা হত্যার ১৭ বছরেও বিচার পায়নি কর্নেল কাজী এমদাদ এর পরিবার

গোয়ালন্দে যুব উন্নয়ন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ব্যাগ বিতরণ

গোয়ালন্দে যুব উন্নয়ন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ব্যাগ বিতরণ

কমলগঞ্জে ৮ বন্ধুর বিনা লাভের বাজার, কম দামে পণ্য পেয়ে খুশি ক্রেতারা

কমলগঞ্জে ৮ বন্ধুর বিনা লাভের বাজার, কম দামে পণ্য পেয়ে খুশি ক্রেতারা

ফিতরা সর্বনিম্ন ১১০ সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ

ফিতরা সর্বনিম্ন ১১০ সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ

জনপ্রিয় সংবাদ

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত