রবিবার, ১৭ মে, ২০২৬৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধ

প্রাইম এশিয়া শিক্ষার্থী হত্যা: গাইবান্ধা থেকে প্রধান আসামি গ্রেপ্তার

গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৯:৩৬

শেয়ার করুনঃ
প্রাইম এশিয়া শিক্ষার্থী হত্যা: গাইবান্ধা থেকে প্রধান আসামি গ্রেপ্তার
প্রাইম এশিয়া হত্যা

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এই ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।  

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মেহেরাজ ঢাকার বনানী থানার মহাখালী হাজারীবাড়ী এলাকার বাসিন্দা।  

আরও

রাজধানীতে সিসা বারে যুবককে হত্যা, হামলাকারী অভিযুক্তদের খুঁজছে পুলিশ

রাজধানীতে সিসা বারে যুবককে হত্যা, হামলাকারী অভিযুক্তদের খুঁজছে পুলিশ
র‌্যাব-১৩ এর মিডিয়া শাখার সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে র‌্যাব জানতে পারে যে, হত্যাকাণ্ডের প্রধান আসামি মেহেরাজ গাইবান্ধায় আত্মগোপন করে আছেন।  

এই তথ্যের ভিত্তিতে ভবানীপুর এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে মেহেরাজকে গ্রেপ্তার করা হয়। তাকে রাজধানীতে নিয়ে আসা হয়েছে এবং মামলার তদন্তে তার জবানবন্দি গুরুত্বপূর্ণ হবে বলে জানানো হয়েছে।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
গত ১৯ এপ্রিল রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের সামনে জাহিদুল ইসলাম পারভেজ ও তার বন্ধু তরিকুল ইসলামের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে গুরুতর আহত পারভেজকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় জাহিদুলের ফুফাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে ২৫-৩০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।  

আরও

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক
পুলিশ ও র‌্যাব যৌথভাবে তদন্ত চালিয়ে একে একে আসামিদের গ্রেপ্তার করছে। এরই মধ্যে চার আসামিকে আদালত ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছে এবং বাকিদের ব্যাপারে তদন্ত চলছে।  

পারভেজ হত্যাকাণ্ড রাজধানীজুড়ে আলোড়ন তুলেছে। শিক্ষার্থী ও স্বজনরা দ্রুত বিচার দাবি করছেন। র‌্যাব জানিয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

প্রাইম এশিয়া হত্যাজাহিদুল ইসলাম পারভেজবনানী হত্যাকাণ্ডমেহেরাজ ইসলাম গ্রেপ্তার
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় রমনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে এবং এরই মধ্যে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু জানান, কাউন্টারের সামনে দুজন ব্যক্তি ধূমপান করছিলেন। তাঁদের সরে যেতে অনুরোধ করা

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

শনিবার (২৩ আগস্ট) রাতে বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলো রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, মৃতদের মধ্যে একজন ৩ বছরের শিশু, দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের মাধ্যমে মৃতদের