শনিবার, ৩০ মে, ২০২৬১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

লাইফস্টাইলভাইরাল টপিক

নীতা আম্বানির যে নেকলেস একটি দেশের জিডিপিরও বেশি!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ মার্চ ২০২৪, ১:২৮

শেয়ার করুনঃ
নীতা আম্বানির যে নেকলেস একটি দেশের জিডিপিরও বেশি!

ভারতের যে নারীরা সবচেয়ে বিলাসবহুল জীবনযাপনের জন্য আলোচনায় আসেন, সেই তালিকার প্রথম দিকেই থাকবে নীতা আম্বানির নাম। তিনি এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির স্ত্রী। বিলাসী জীবনযাপনের জন্য জনপ্রিয় তিনি।

তাতে অবাক হওয়ার কিছু নেই। কেননা নীতা আম্বানির জীবনসঙ্গী মুকেশ আম্বানি ১ লাখ ৬১ হাজার কোটি টাকার মালিক। এই পরিমাণ অর্থ নিয়ে তিনি শুধু ভারতেরই নন, এশিয়ার সেরা ধনী ও বিশ্বের নবম ধনী!

আরও

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির সংগ্রহে আছে দামি দামি হীরা, লাল হীরা, পান্না, নীলকান্তমণি, চুনি, প্লাটিনাম, ট্যাফেইট, রেড বেরেল, টোপাজ, ক্যাটস আইয়ের মতো পাথরের তৈরি গয়না। সম্প্রতি ১ হাজার কোটি রুপি খরচ করে হয়ে গেল নীতা আম্বানি আর মুকেশ আম্বানি দম্পতির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক্‌–বিয়ের তিন দিনের আয়োজন। 

সেখানেই তৃতীয় দিনে মনীশ মালহোত্রার নকশা করা আইভরি রঙের কাঞ্চিপুরম জমকালো একটা শাড়ি পরেন। শাড়িটির সঙ্গে বেশ কিছু হীরার টুকরা আর দুটি বড় বড় সবুজ পান্নার একটা গয়না পরেন। সেখানে যে পান্নার খণ্ডটি ব্যবহৃত হয়েছে, সেটি বিশ্বের সবচেয়ে বড়, নিখুঁত আর দামি পান্নাগুলোর একটি।

আরও

রাজধানীতে সিসা বারে যুবককে হত্যা, হামলাকারী অভিযুক্তদের খুঁজছে পুলিশ

রাজধানীতে সিসা বারে যুবককে হত্যা, হামলাকারী অভিযুক্তদের খুঁজছে পুলিশ
নীতা আম্বানি
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় এই নেকপিস। এই নেকপিসটি নিয়ে হয়েছে বেশ কিছু ভিডিও। একাধিক সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে যে এই গলার হারটির দাম ৪০০ থেকে ৫০০ কোটি রুপির মাঝামাঝি। এর সঙ্গে আছে একজোড়া কানের দুল আর হাতের কঙ্কণ। সামাজিক যোগাযোগমাধ্যমে নীতা আম্বানির এই ছবি ভাইরাল মিম হয়ে ঘুরে বেড়াচ্ছে। সেখানে লেখা ‘যেভাবে নীতা আম্বানির গলায় ঝুলছে একটা দেশের জিডিপি’। 

এদিকে নিজের নেকলেসের সংগ্রহ থেকে হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্টকে একটা নেকলেসের সেট উপহার দিয়েছেন নীতা। নেকলেসটি বিশ্বের সবচেয়ে দামি নেকলেসগুলোর একটি। নাম ‘মোওয়াদ ল’ইনকম্পারেবল’। দাম ৬ কোটি মার্কিন ডলার বা ৬৫৮ কোটি টাকা!  

নীতা আম্বানি ডিজাইনারস কালেকশন আর কাস্টমাইজড ফ্যাশনের ভক্ত। প্রতিবার তিনি যখন জনসম্মুখে আসেন, তাঁর ফ্যাশনবোধ নিয়ে আলোচনা অন্য সবকিছুকে ছাপিয়ে যায়। সেসবের ভেতরেও নেকলেস নিয়েই আলাপ হয় বেশি।

মুকেশ আম্বানি ও তাঁর পরিবার প্রায়ই তাঁদের ব্যবসা, ব্যক্তিগত জীবন ও বিশেষ করে বিলাসী জীবনযাপনের জন্য আলোচনায় থাকেন। বলা যেতে পারে, পৃথিবীতে এমন বিলাসী পণ্যের সংখ্যা কম, যেটা আম্বানি পরিবারের কাছে নেই। সবচেয়ে দামি বাড়ি থেকে শুরু করে সবচেয়ে দামি গাড়ি, গয়না, শাড়ি—সবই রয়েছে আম্বানি পরিবারের। তাই এই প্রাক্‌-বিয়ের আয়োজন কোনো নিছক বিয়ের উৎসব নয়, বরং বিশ্বের সামনে সম্পদ আর ক্ষমতার ‘মোলায়েম উপস্থাপন’।

সর্বশেষ সংবাদ

দেশে বাড়ছে হাম আতঙ্ক, ২৪ ঘণ্টায় দশ মৃত্যু

দেশে বাড়ছে হাম আতঙ্ক, ২৪ ঘণ্টায় দশ মৃত্যু

বিশ্বমঞ্চে পাকিস্তানের উত্থান, চ্যালেঞ্জে ভারতের কৌশল

বিশ্বমঞ্চে পাকিস্তানের উত্থান, চ্যালেঞ্জে ভারতের কৌশল

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আশায় কমছে বিশ্ববাজারে তেলের দাম

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আশায় কমছে বিশ্ববাজারে তেলের দাম

ঢাকাসহ ১৩ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়

ঢাকাসহ ১৩ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়

নতুন পে স্কেলে কমবে সরকারি বেতন বৈষম্য

নতুন পে স্কেলে কমবে সরকারি বেতন বৈষম্য

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

২৪ ঘণ্টায় আরও হাম-উপসর্গে ১৩ শিশুর মৃত্যুর

২৪ ঘণ্টায় আরও হাম-উপসর্গে ১৩ শিশুর মৃত্যুর

এ সম্পর্কিত আরও পড়ুন

মায়ের ত্যাগ স্মরণে বিশ্বজুড়ে পালিত মা দিবস

মায়ের ত্যাগ স্মরণে বিশ্বজুড়ে পালিত মা দিবস

মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নির্মল অনুভূতি। ‘মা’ শব্দটি শুধু একটি সম্বোধন নয়, বরং স্নেহ, মমতা, ত্যাগ ও অকৃত্রিম ভালোবাসার প্রতীক। জন্মের পর মানুষের মুখে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দও ‘মা’। সেই মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস উদযাপন করা হয়। যদিও মাকে ভালোবাসা

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যাচভিত্তিক সামাজিক প্ল্যাটফর্ম SSC 2004 Bangladesh এ বছরও আয়োজন করতে যাচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান “Zero4 Cruise Carnival 2025 (Season 05)”। দীর্ঘদিন ধরে ব্যাচভিত্তিক এই কমিউনিটি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করে আসছে, আর তারই ধারাবাহিকতায় আগামী ২৪ অক্টোবর ২০২৫, সকাল ৯টা থেকে শুরু হবে এই মহোৎসব। গ্রুপটির প্রতিষ্ঠাকালীন সদস্য , শওকত হায়দার - সম্পাদক,ইনিউজ৭১ বলেন, এটি

গরমে ত্বক ঠান্ডা ও সতেজ রাখার সহজ উপায়

গরমে ত্বক ঠান্ডা ও সতেজ রাখার সহজ উপায়

গ্রীষ্মকালে ত্বক দ্রুত শুষ্ক, ফুসকুড়ি ও ক্লান্ত মনে হতে পারে। তাই গরমে ত্বক সতেজ রাখা খুবই জরুরি। ত্বকের যত্নে প্রথমে নিয়মিত পর্যাপ্ত পানি পান করতে হবে। পানি শরীর থেকে টক্সিন বের করে এবং ত্বক হাইড্রেটেড রাখে। রাতে ভালো ঘুম ত্বকের জন্য অপরিহার্য কারণ এ সময় ত্বক নিজেকে পুনরুজ্জীবিত করে। দ্বিতীয়ত, ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে, বিশেষ করে হালকা ওয়াটার বেসড গুলা ভালো।

নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন

নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন

বর্তমান সময়ের তরুণদের ফ্যাশন ধারা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময় ও উদ্ভাবনী। নতুন প্রজন্ম পোশাকে শুধু স্টাইল নয়, বরং স্বাচ্ছন্দ্য, পরিবেশবান্ধবতা এবং ব্যক্তিত্বের প্রকাশকেও গুরুত্ব দিচ্ছে। শহরের তরুণরা এখন আর শুধু ব্র্যান্ড দেখে পোশাক বেছে নেয় না, বরং ট্রেন্ড ও প্রয়োজন অনুযায়ী স্টাইল নির্ধারণ করে। আজকাল ছেলেদের মধ্যে বাগি জিন্স, কার্গো প্যান্ট, ওভারসাইজ টি-শার্ট এবং স্পোর্টস জ্যাকেট বেশ জনপ্রিয়।

গ্রীষ্মে লিভার সুস্থ রাখতে খাদ্যতালিকায় যা রাখবেন

গ্রীষ্মে লিভার সুস্থ রাখতে খাদ্যতালিকায় যা রাখবেন

গ্রীষ্মকালে শরীরের ভেতরে নানা পরিবর্তন ঘটে, যার প্রভাব পড়ে লিভারেও। বিশেষ করে ফ্যাটি লিভার সমস্যায় যারা ভুগছেন বা ঝুঁকির মধ্যে আছেন, তাদের জন্য খাদ্যাভ্যাসে কিছু সচেতন পরিবর্তন আনা জরুরি হয়ে পড়ে। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, লিভার ভালো রাখতে গেলে কেবল খাবারের ধরন নয়, রান্নার তেল বেছে নেওয়ার দিকেও মনোযোগ দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, অলিভ অয়েল, অ্যাভোকাডো অয়েল, ফ্ল্যাক্সসিড অয়েল, সানফ্লাওয়ার অয়েল