
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ০:৯

র্যাব-৮’র অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে রাজবাড়ী সদর থানাধীন চরখানখানাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় আটককৃত আরিফ পাটোয়ারী (৩০)’র এর কাছ থেকে ৩৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব।
র্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৮ সিপিসি-২ এর এর একটি টিম ডিএডি বিএম ইউসুফ আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানাধীন চর খানখানাপুর মহাসড়কে অভিযান চালায়। এ সময় সেখান থেকে খোলাবাড়িয়া গ্রামের খালেক পাটোয়ারীর পুত্র মোঃ আরিফ পাটোয়ারীকে আটক করেন তারা। পরে তার কাছ থেকে ৩৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃত আরিফকে আসামী করে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।