
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২২, ০:৫৯

রাজবাড়ীর গোয়ালন্দে ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ আলী সরদার (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজউদ্দিন পাড়া গ্রামের মৃত হায়াত আলী সরদারের ছেলে।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফরহাদ শেখ সঙ্গীয় অফিসার ফোর্সসহ সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজউদ্দিন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী সরদারকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০ (ক) ধারায় মামলা দিয়ে সোমবার দুপুরে রাজবাড়ী জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক নির্মূল করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।