বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬১২ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

আশাশুনিতে প্রতিবন্ধী শিশুসহ মা-বাবাকে মারপিট করলেন চেয়ারম্যান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২১, ২:৫৬

শেয়ার করুনঃ
আশাশুনিতে প্রতিবন্ধী শিশুসহ মা-বাবাকে মারপিট করলেন চেয়ারম্যান

আশাশুনি উপজেলার কুল্যায় ইউপি চেয়ারম্যানের হাতে প্রকাশ্যে এক প্রতিবন্ধী শিশু ও তার মা-বাবা মারপিটের শিকার হয়েছেন। সোমবার (২৩ আগষ্ট) সকারে কুল্যা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছেসহ বিভিন্ন দপ্তরে মারপিটের শিকার প্রতিবন্ধীর মাতা ফারজানা খাতুন বাদী হয়ে প্রতিকার প্রার্থনা করে লিখিত আবেদন করেছেন। 

কুল্যা ইউনিয়নের আরার গ্রামের আল মামুনের স্ত্রী ফারজানা খাতুন বাদী হয়ে দাখিলকৃত আবেদন ও আশাশুনি প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান, তার আড়াই বছর বয়সী পুত্র আশরাফুল আলম জন্ম থেকে প্রতিবন্ধী। সাথে সাথে বিভিন্ন রোগে আক্রান্ত। করোনা কালীন সময়ে স্বামীর কাজ কাম না থাকা ও পুত্রের চিকিৎসা খরচ যোগাতে তারা হিমশিম খাচ্ছে এবং না খেয়ে, অর্ধাহারে দিন যাপন করছে। অনেকবার তারা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেতের কাছে গেলে তিনি ভ্রুক্ষেপ করেন না। 

আরও

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

তিনি বলেন, গত ঈদের সময় ৫০০ টাকা দেওয়া ছাড়া তিনি কোন সহযোগিতা ত্রাণ তাদেরকে দেয়নি। অনেক কাকুতি মিনতি করার পর তিনি পরিষদে যেতে বলেন। তারা শিশুকে নিয়ে ১০ দিন হাসপাতালে চিকিৎসা শেষে সোমবার বাড়িতে আসছিলেন। ইউনিয়ন পরিষদের কাছে পৌছে অফিস খোলা দেখে তারা অনেক আশা নিয়ে পরিষদে চেয়ারম্যানের কার্যালয়ে যান। বাচ্চা নিয়ে না খেয়ে আছি, আমাদের কিছু ব্যবস্থা করেন। এমন কথা বলার সাথে সাথে চেয়ারম্যান চৌকিদার দিয়ে ঘর থেকে বের করে দিতে হুঙ্কার দেন। এরপর নিজেই চেয়ার থেকে উঠে এসে বাচ্চা কোলে পিতা মামুনকে ও বাচ্চাকে মারপিট করেন। স্ত্রী ফারজানা বাচ্চাকে ঠেকাতে গেলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এরপর “কোথাও যেয়ে কিছু করার থাকলে করে নিস” বলে দূরদূর করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। 

চেয়ারম্যানের অতর্কিত আক্রমন, মুখ খিস্তি করে গালিগালজের ঘটনা দেখে উপস্থিত লোকজন হতবাক হয়ে যায়। প্রতিবন্ধী শিশু ও পিতা-মাতার ক্রন্দনে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শী ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, চেয়ারম্যানের আচরন খুবই ন্যাক্কার জনক। তার রুদ্রমূর্তি দেখে ইউনিয়নের সাধারণ মানুষ দূরছাই করে থাকে। চরমভাবে অপদস্ত ও নিগৃহীত অসহায় ফারজানা জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর এব্যাপারে প্রতিকার প্রার্থনা করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির দরখাস্ত পেয়ে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার আশাশুনিকে নির্দেশ দিয়েছেন। 

প্রতিবন্ধী শিশুমারপিটচেয়ারম্যান
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত সাংবাদিকদের জানান, শিশুটিকে নিয়ে তাকে চলে যেতে বললেও সে যায়নি, তখন বাধ্য হয়ে তাদেরকে বকাবকি ও হালকা মারপিট করা হয়েছে। 

জনপ্রিয় সংবাদ

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

সর্বশেষ সংবাদ

যে দিন পৃথিবীর ছায়ায় ঢাকবে চাঁদের প্রায় ছিয়ানব্বই শতাংশ

যে দিন পৃথিবীর ছায়ায় ঢাকবে চাঁদের প্রায় ছিয়ানব্বই শতাংশ

নেপালের কোশিতে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত ৯৫ নিখোঁজ চার শতাধিক

নেপালের কোশিতে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত ৯৫ নিখোঁজ চার শতাধিক

নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশী বাংলাদেশীদের বড় সুখবর আগস্টে

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশী বাংলাদেশীদের বড় সুখবর আগস্টে

নৈতিক শিক্ষায় সন্তানদের গড়ে তুলতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

নৈতিক শিক্ষায় সন্তানদের গড়ে তুলতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। একই অভিযানে তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের ঝুমঝুমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডেভিড ইমনের পাশাপাশি আলিস তমাল,

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন