রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬৬ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

নাজমুল একাদশকে হারিয়ে প্রেসিডেন্টস কাপে চ্যাম্পিয়ন মাহমুদউল্লাহ একাদশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ৩:১২

শেয়ার করুনঃ
নাজমুল একাদশকে হারিয়ে প্রেসিডেন্টস কাপে চ্যাম্পিয়ন মাহমুদউল্লাহ একাদশ
বিসিবি প্রেসিডেন্টস কাপে রবিবার ফাইনাল ম্যাচে নাজমুল একাদশকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদউল্লাহ একাদশ। এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নাজমুল একাদশের দেয়া ১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রিয়াদের দল।দলকে চ্যাম্পিয়ন করার পেছনে ব্যাটিংয়ে বড় অবদান লিটন দাস ও ইমরুল কায়েসের। দুজনই হাফ সেঞ্চুরি করেন। লিটন ব্যক্তিগত ৬৮ রানে আউট হয়ে গেলেও ইমরুল ৫৩ রান করে অপরাজিত থাকেন। ১১ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক রিয়াদ। আর বল হাতে বড় অবদান পেসার সুমন খানের। ১০ ওভারে ৩৮ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন তিনি।

মাহমুদউল্লাহ একাদশ ব্যাটিংয়ে নেমে দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায়। ১২ বলে ৪ রান করে ফিরে যান ওপেনার মুমিনুল হক। এরপর লিটন দাস ও মাহমুদুল হাসান জয় ৪৮ রানের জুটি গড়েন। দলীয় ৬৬ রানে জয় ফিরে গেলে লিটনের সঙ্গে জুটি বাঁধেন ইমরুল কায়েস। দুজনে দারুণ খেলতে থাকেন। দুজনে জুটি গড়েন ৬৩ রানের। দলীয় ১২৯ রানে লিটন ফিরে গেলে ইমরুল ও রিয়াদ মিলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪৭.১ ওভারে ১৭৩ রান করে অলআউট হয় নাজমুল একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন ইরফান শুক্কুর।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই ওপেনার সাইফ হাসানকে হারায় নাজমুল একাদশ। এরপর টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা মুশফিকুর রহিম ফিরে যান মাত্র ১২ রান করে। খেলেন ৩৭ বল। অন্য ম্যাচের মতো এই ম্যাচেও ব্যর্থ ওপেনার সৌম্য সরকার। দলীয় ৪৫ রানে তিনি ফিরে যান মাত্র ৫ রান করে।দলীয় ৪৫ রানে ফেরেন আফিফ হোসেন। দুই বল খেলে তিনি রানের খাতা খুলতে পারেননি। এমন ক্রান্তিকালে দলকে টেনে তোলার চেষ্টা করছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু দলীয় ৬৪ রানে মিরাজের বলে মাহমুদুলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।

আরও

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত
এরপর ৭০ রানের মূল্যবাদ জুটি গড়েন ইরফান শুক্কুর ও তৌহিদ হৃদয়। ব্যক্তিগত ২৬ রানে হৃদয় বিদায় নিলেও লড়ে যান ইরফান। কিন্তু পরের ব্যাটসম্যানরা তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। মাহমুদউল্লাহ একাদশের অন্য বোলারদের মধ্যে রুবেল হোসেন ২টি, ইবাদত হোসেন ১টি, মেহেদী হাসান মিরাজ ১টি ও মাহমুদউল্লাহ রিয়াদ ১টি করে উইকেট নেন।করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে বাংলাদেশে ক্রিকেট বন্ধ ছিল। প্রায় সাত মাস পর বিসিবি প্রেসিডেন্টস কাপের মাধ্যমে বাংলাদেশে মাঠে গড়িয়েছে ক্রিকেট। তিনটি দল নিয়ে গত ১১ অক্টোবর টুর্নামেন্টটি শুরু হয়। টুর্নামেন্টে অপর দলটি ছিল তামিম একাদশ। তারা লিগ পর্ব থেকেই বিদায় নেয়।

ক্রিকেট
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
সংক্ষিপ্ত স্কোর

ফল: ৭ উইকেটে জয়ী মাহমুদউল্লাহ একাদশ।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
নাজমুল একাদশ: ১৭৩ (৪৭.১ ওভার)

আরও

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত
(সাইফ হাসান ৪, সৌম্য ৫, শান্ত ৩২, মুশফিক ১২, আফিফ ০, হৃদয় ২৬, ইরফান ৭৫, নাঈম হাসান ৭, নাসুম ৩, তাসকিন ১, আল-আমিন ২*; রুবেল ২/২৭, সুমন ৫/৩৮, ইবাদত ১/১৮, মিরাজ ১/৩৯, আমিনুল ০/২১, মাহমুদল্লাহ ১/২৮)।

মাহমুদউল্লাহ একাদশ: ১৭৭/৩ (২৯.৪ ওভার)

(লিটন ৬৮, মুমিনুল ৪, মাহমুদুল ১৮, ইমরুল ৫৩*, মাহমুদউল্লাহ ২৩*; তাসকিন ০/৪৫, আল-আমিন হোসেন ১/৩২, নাসুম ২/৪৮, আবু জায়েদ ০/৭, নাঈম হাসান ০/৪৪)।

ম্যাচ সেরা: সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ)।

সর্বশেষ সংবাদ

হরমুজে আটকে থাকা জাহাজ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

হরমুজে আটকে থাকা জাহাজ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

রাজাপুরে টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

রাজাপুরে টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ: উন্নয়ন অগ্রযাত্রার ঘোষণা

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ: উন্নয়ন অগ্রযাত্রার ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের নতুন হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের নতুন হুঁশিয়ারি

শ্রীমঙ্গলে চা স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে ৬ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

শ্রীমঙ্গলে চা স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে ৬ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

জনপ্রিয় সংবাদ

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত