শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬২৪ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

ধাওয়ানের সেঞ্চুরিতে শেষ ওভারের দিল্লি্র জয়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ৬:৫৭

শেয়ার করুনঃ
ধাওয়ানের সেঞ্চুরিতে শেষ ওভারের  দিল্লি্র জয়

প্রতিপক্ষকে শেষ ওভার থেকে করতে হবে ১৭ রান, একটি করে ওভার বাকি ডোয়াইন ব্রাভো, রবিন্দ্র জাদেজা এবং করন শর্মার। উইকেটে সেঞ্চুরি করে অপরাজিত এক ব্যাটসম্যান, অন্যজন এসেছেন মাত্রই; দুজনই বাঁহাতি।ব্যাটসম্যানদের এসব তথ্য না জানলেও, যেকোনো অধিনায়ক চোখ বন্ধ করে শেষ ওভারটি তুলে দিতেন ব্রাভোর হাতে। কিন্তু মহেন্দ্র সিং ধোনি করলেন অন্যটা, দুই বাঁহাতি ব্যাটসম্যানের সামনে শেষ ওভারে বোলিংয়ে ডাকলেন বাঁহাতি স্পিনার জাদেজাকে।যা দেখে হয়তো মনে মনে খুশিই হয়েছিলেন দিল্লি ক্যাপিট্যালসের দুই বাঁহাতি ব্যাটসম্যান সেঞ্চুরিয়ান শিখর ধাওয়ান ও মাত্রই উইকেটে আসা অক্ষর প্যাটেল। কেননা শারজার ছোট মাঠে শেষ ওভারে ১৭ রানের লক্ষ্যটা পূরণ করতে বাঁহাতি স্পিনারের চেয়ে ভালো সুযোগ যে তারা আর পেতেন না।

>ম্যাচ শেষে ধোনি জানিয়েছেন আনফিট ছিলেন ব্রাভো, তাই বাধ্য হয়ে জাদেজাকে দিতে হয়েছিল শেষ ওভার। আর এতেই শেষ হয়ে গেছে চেন্নাই সুপার কিংসের জয়ের আশাও। জাদেজার করা শেষ ওভারে ৩ ছক্কা হাঁকিয়ে ২২ রান তুলেছেন অক্ষর ও ধাওয়ান, এক বল হাতে রেখেই দলকে এনে দিয়েছেন অসাধারণ এক জয়।চেন্নাইয়ের করা ১৭৯ রানের জবারে ১৯ ওভার শেষে দিল্লি ক্যাপিট্যালসের সংগ্রহ ছিল ১৬৩ রান। জাদেজার করা শেষ ওভারে ২২ রান নিয়ে অবিস্মরণীয় জয় নিয়েই মাঠ ছেড়েছেন ধাওয়ান ও অক্ষর। এর ফলে নয় ম্যাচে ৭ জয় নিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে দিল্লি।

অথচ ১৮০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি দিল্লির। প্রথম পাওয়ার প্লে-র ছয় ওভারে মাত্র ৪১ রান তুলতেই সাজঘরে ফিরে যান পৃথ্বি শ (২ বলে ০) ও আজিঙ্কা রাহানে (১০ বলে ৮)। প্রাথমিক ধাক্কাটা সামাল দেন ধাওয়ান ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার।দুজন মিলে তৃতীয় উইকেটে মাত্র ৪৪ বলে গড়েন ৬৮ রানের জুটি। ইনিংসের দ্বাদশ ওভারে সাজঘরে ফিরে ২৩ বলে ২৩ রান করা শ্রেয়াস। তখনও জয়ের জন্য ৫১ বলে ৮৬ রান করতে হতো দিল্লির। পাঁচে নামা মার্কাস স্টয়নিস ১৪ বলে ২৪ রান করলে সমীকরণ খানিক সহজ জয়।

আরও

চমক নিয়ে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা

চমক নিয়ে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা
কিন্তু স্টয়নিসের বিদায়ের পর অ্যালেক্স ক্যারে ৪ রান করতে নষ্ট করেন ৭টি বল। যা আবারও চাপে ফেলে দেয় দিল্লিকে। এর মধ্যে ১৯তম ওভারে মাত্র ৪ রান খরচ করেন স্যাম কারান। সে ওভারেই আইপিএল ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন ধাওয়ান।তবু জয়ের জন্য শেষ ওভারে ১৭ রান বাকি থাকে দিল্লির। সৌভাগ্যক্রমে শেষ ওভারে জাদেজাকে পেয়ে ম্যাচ জিতে নেন অক্ষর। শেষ ওভারের প্রথম বল ওয়াইড করেন জাদেজা, পরে বৈধ প্রথম বলে ১ রান নেন ধাওয়ার।দ্বিতীয় ও তৃতীয় বলে ছক্কা মেরে ম্যাচ হাতের মুঠোয় নিয়ে আসেন অক্ষর। চতুর্থ বলে নেন ২ রান। ফলে শেষ দুই বলে বাকি থাকে ১; পঞ্চম বলে সোজা মাঠের বাইরে পাঠিয়ে ৫ উইকেটের জয় নিশ্চিত করেন স্পিনিং অলরাউন্ডার অক্ষর।

ক্রিকেট
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
দলকে জিতিয়ে মাঠ ছাড়ার সময় ১৪ চার ও ১ ছয়ের মারে ৫৮ বলে ১০১ রানে অপরাজিত ছিলেন ধাওয়ান। শেষ ওভারের নায়ক অক্ষর প্যাটেল মাত্র ৫ বলে করেন ২১ রান।এর আগে দুর্দান্ত খেলতে থাকা দিল্লি ক্যাপিটালসের সামনে ১৮০ রানের বিশাল লক্ষ্য বেধে দেয় চেন্নাই। শারজা ক্রিকেট স্টেডিয়াম এমনিতেই রান প্রসবিনি। তবে সে তুলনায় চেন্নাইয়ের স্কোরটা ছোটই মনে হচ্ছিল।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার স্যাম কুরানের উইকেট হারায় চেন্নাই। এরপর ফ্যাফ ডু প্লেসি এবং শেন ওয়াটসন মিলে ৮৭ রানের জুটি গড়ে তোলেন। ২৮ বলে ৩৬ রান করে আউট হয়ে যান ওয়াটসন।৪৭ বলে ৫৮ রান করেন ফ্যাফ ডু প্লেসি। ২৫ বলে অপরাজিত ৪৫ রান করেন আম্বাতি রাইডু। ১৩ বলে ৪টি বিশাল ছয়ের মারে ৩৩ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা।বল হাতে ২ উইকেট নেন অ্যানরিখ নর্টজে এবং ১টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও তুষার দেসপান্দে। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান করে চেন্নাই সুপার কিংস।

আরও

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

সর্বশেষ সংবাদ

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত