
প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ২১:৫৭

সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র শফিউল ইসলাম। দীর্ঘদিন যাবৎ দলকে সার্ভিস দিয়ে আসছেন এই পেসার। মঙ্গলবার দুপুরে তার বাবা মারা গেছেন।
শফিউলের ভাতিজা সৌমিক ফরহাদ বলেন, দুই সপ্তাহ আগে অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে শফিউলের বাবা জাহিদুর রহমানকে ভর্তি করা হয়। গত চারদিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি। গতকাল হার্ট এটাকের পর তার অবস্থার আরো অবনতি হয়।মঙ্গলবার বেলা ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
