
প্রকাশ: ১৩ মার্চ ২০২০, ১৯:১০

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে ধরা হয় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। ২০১০ সালে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পান মাশরাফি। কিন্তু ইনজুরির কারণে দল থেকে বাইরে চলে যান কয়েক বছরের জন্য। এরপর দ্বিতীয় মেয়াদে ২০১৪ সালে আবারো বাংলাদেশ ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের দায়িত্ব পান মাশরাফি।এরপর থেকেই পাল্টাতে থাকে বাংলাদেশের ক্রিকেটের চিত্র।২০১৬ সালে বাংলাদেশে টি-টোয়েন্টি দলের দায়িত্ব ছাড়লো ওয়ানডে ক্রিকেট চালিয়ে যান মাশরাফি।

বিসিবি এবং আইসিসি’র সাবেক সভাপতি ও বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, ‘মাশরাফি সবার আইকন। মাশরাফি তার জায়গাতে সব সময় সেরা। সেই অধিনায়কত্ব ছেড়েছে, এখন এমপি। তার সাথে আমাদের সবসময় যোগাযোগ ছিল, আছে। তাকে আমরা সর্বোচ্চ মর্যাদাই দেব।’ আর সেই সর্বোচ্চ সম্মান হতে পারে বিসিবি সভাপতি।