
মিরপুরে দুই ম্যাচ টি-২০ সিরিজে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে টাইগারদের সাফল্য বলার কিছুই নেই। সবশেষ চারটি ম্যাচেই হেরেছে টাইগাররা। একমাত্র দিল্লিতে ভারতের বিপক্ষে সেই জয়টি টি-২০’তে বাংলাদেশের সাফল্য।
তামিম ইকবাল, লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

তিনাশে কামুনহুকামওয়ে, রেগিস চাকাভা, ক্রেইগ এরভিন, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস (অধিনায়ক), সিকান্দার রাজা, ওয়েসলে মাধেভেরে, রিচমন্ড মুতুম্বামি, টিনটেন্ডা মুতমবদজি, ডোনাল্ড টিরিপানো, চার্ল্টন টিশুমা ও কার্ল মুম্বা।
