শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১২ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

আরও একবার পরাজিত পাকিস্তান, নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ মার্চ ২০২০, ১৬:২৫

শেয়ার করুনঃ
আরও একবার পরাজিত পাকিস্তান, নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ
শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের দাবিই মেনে নিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দু’দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে অংশগ্রহণ করবে না বলে আগেই জানিয়েছিল বিসিসিআই।

সে ক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যুর কথা বলেছিল তারা। প্রাথমিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের সঙ্গে একমত না হলেও সবদিক বিচার-বিবেচনা করে সেপ্টেম্বরে আসন্ন এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার বিষয়টি মেনে নিয়েছে পাকিস্তান।

বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে ভিন্নমত পোষণ করে প্রথমদিকে ভারতের আপত্তি সত্ত্বেও পাকিস্তানের মাটিতেই এশিয়া কাপ আয়োজনের বিষয়ে অনড় ছিল পিসিবি; কিন্তু শনিবার তারা প্রাথমিক অবস্থান থেকে ইউটার্ন নিয়ে দুবাই কিংবা বাংলাদেশের মতো নিরপেক্ষ কোনো ভেন্যুতে এশিয়ার সেরার এই টুর্নামেন্টটি আয়োজনে সম্মতি জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি।

আরও

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত
পিসিবি চেয়ারম্যান ইসলামাবাদে সংবাদ সম্মেলনে জানান, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অ্যাসোসিয়েট সদস্য দেশগুলোর চাহিদার কথা আমাদের মাথায় রাখতে হবে। ভারত পাকিস্তানের মাটিতে খেলার বিষয়ে আগ্রহী না হলে আমরা এ বিষয়ে তাদের জোর করতে পারি না। সে ক্ষেত্রে বিকল্প হিসেবে খোলা থাকছে একমাত্র নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন করার বিষয়টি। এসিসি’র সদস্য দেশগুলোর সঙ্গে কথা বলেই যদিও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

ক্রিকেট
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
২০১৮ ভারতের মাটিতে এশিয়া কাপ আয়োজনের কথা থাকলেও সেখানে অংশগ্রহণ করার বিষয়ে আপত্তি জানিয়েছিল পিসিবি। অগত্যা নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ এশিয়া কাপ। ঠিক পালটা হিসেবে ২০২০ পাকিস্তানের মাটিতে এশিয়া কাপে অংশগ্রহণ করার বিষয়ে শুরু থেকেই বেঁকে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ হিসেবে ২০১৮ ঘটনাই তুলে ধরেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
কিন্তু পাকিস্তানের মাটিতে না হলে সেপ্টেম্বরে কোথায় বসবে এশিয়া কাপের আসর? উত্তরে এহসান মানি জানান, দুবাই কিংবা বাংলাদেশের মাটিতে হওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত চূড়ান্ত নয় এখনও।

উল্লেখ্য, করোনা আতঙ্কে গত সপ্তাহে দুবাইয়ে এসিসি’র সভা স্থগিত হয়ে যায়। তবে চলতি মাসের শেষদিকেই ফের বৈঠকে বসবে তারা। এশিয়া কাপের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে সেখানেই।

আরও

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
 

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সর্বশেষ সংবাদ

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত