
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর দলে ফিরেই সেঞ্চুরির তুলে নিলেন লিটন দাশ। ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে খেলা হয়নি লিটনের। এদিন দলীয় ৩৪তম ওভারে ডোনাল্ড ট্রিপানোর প্রথম বলে চার হাঁকিয়ে সেঞ্চুরির দেখা পান তিনি। ৯৫ বলে নিজের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন। তবে একই ওভারের শেষ বলে ব্যক্তিগত ১৯ রানে বিদায় নেন মুশফিকুর রহিম।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব