জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করছে বাংলাদেশ। তমিম ইকবালের বিদায়ের পর কোনো প্রভাবই পড়তে দেননি লিটন দাস। তাকে ভালো সঙ্গ দিয়ে যাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে ইনিংসটা বেশি লম্বা করতে পারলেন না তিনি। ৩৮ বলে ২৯ রান করে বিদায় নিলেন মুতোম্বজির বলে। এরপর ক্রিজে নিমেছেন মুশফিকুর রহিম।
ব্যাট হাতে রান তুলতে খাবি খাচ্ছিলেন। শুরুতেই পাওয়ারপ্লে ঠিকভাবে কাজে লাগাতে পারছিলেন না। ইনিংসটাও টেনে নিতে পারলেন না বেশিদূর। মাধহিভিরের বলে এলবিডব্লিউর শিকার হওয়ার আগে ৪৩ বলে ২৪ রান করে যান তিনি।