শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১২ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

ইনিংস পরাজয়ের হ্যাটট্রিক বাংলাদেশের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩২

শেয়ার করুনঃ
ইনিংস পরাজয়ের হ্যাটট্রিক বাংলাদেশের
রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশ দলের প্রথম ইনিংসের তুলনায় বেশ ভালো ছিলো দ্বিতীয় ইনিংসের শুরুটা। প্রথম ইনিংসে টপঅর্ডারদের ব্যর্থতায় হাল ধরেছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যানরা। সে ভুল শুধরে দ্বিতীয় ইনিংসে অন্তত বলার মতো ব্যাটিং করেন টপঅর্ডারের তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হকরা।

কিন্তু এ ইনিংসে যেনো ব্যাটিংটাই ভুলে গেলেন মিডলঅর্ডারের মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদরা। ১৬ বছর বয়সী পেসার নাসিম শাহ ও ৩৩ বছরের লেগস্পিনার ইয়াসির শাহর বোলিংয়ে ধরাশায়ী হয়ে ইনিংস পরাজয়ই ডেকে এনেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বেশ ভালো শুরুর পর মাত্র ৪৪ রানে শেষের ৮ উইকেট হারিয়েছে মুমিনুল হকের দল।

বাংলাদেশের করা ২৩৩ রানের জবাবে প্রথম ইনিংসে ২১২ রানের বড় লিড নেয় পাকিস্তান। স্বাগতিকদের আবারও ব্যাটিংয়ে নামাতে দ্বিতীয় ইনিংসে অন্তত ২১২ রান করতে হারতো বাংলাদেশকে। কিন্তু টাইগাররা অলআউট হলো মাত্র ১৬৮ রানে। ইনিংস ও ৪৪ রানের ব্যবধানে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপে মূল্যবান ৬০ পয়েন্ট পেয়ে গেছে পাকিস্তান।

আরও

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এটি টানা ষষ্ঠ পরাজয়। গতবছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের কাছে দুই ম্যাচে ইনিংস পরাজয় দিয়ে শুরু। এরপর ঘরের মাঠে আফগানিস্তান এবং ভারত সফরে গিয়ে আরও দুই ম্যাচ হেরেছিল বাংলাদেশ। এবার পাকিস্তানেও প্রথম ম্যাচে হালি পেল না টাইগাররা।

ইনিংস ও ৪৪ রানের বড় ব্যবধানের এ পরাজয়টি, বাংলাদেশের টানা তৃতীয় ইনিংস ব্যবধানে পরাজয়। নতুন অধিনায়ক মুমিনুল হকের অধীনে ভারত সফরের দুই টেস্টে যথাক্রমে ইনিংস ও ১৩০ রানে এবং ইনিংস ও ৪৬ রানের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আর এবার রাওয়ালপিন্ডিতে ইনিংস ও ৪৪ রানের ব্যবধানে হেরে ইনিংস পরাজয়ের হ্যাটট্রিক পূরণ করলো বাংলাদেশ।

আজ (সোমবার) ম্যাচের তৃতীয় দিন ইনিংস পরাজয় এড়াতে বাংলাদেশ দলকে করতে হতো ৮৬ রান, হাতে ছিলো ৪টি উইকেট। তবে সকল আশা ভরসা ছিলো শেষ স্বীকৃত দুই ব্যাটসম্যান লিটন দাস ও মুমিনুল হকের ওপর। পাকিস্তানকে আবার ব্যাটিংয়ে নামাতে এ জুটিকে খেলতে হতো লম্বা সময়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ক্রিকেট
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
কিন্তু দিনের প্রথম ওভারেই হতাশ করেছেন অধিনায়ক মুমিনুল। শাহিন শাহর করা সে ওভারের পঞ্চম বলে দর্শনীয় এক কভার ড্রাইভে চার মেরে, পরের বলেই লেগ বিফোরের ফাঁদে ধরা পড়েন তিনি। তখনই মূলত শেষ হয়ে যায় ইনিংস পরাজয় এড়ানোর সম্ভাবনা। আউট হওয়ার আগে ইনিংসের সর্বোচ্চ ৪১ রান করেন মুমিনুল।

আরও

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল
শেষের তিন ব্যাটসম্যানকে নিয়ে খানিক লড়াই করেন লিটন। দর্শনীয় কিছু শটে ৫৯ বলে করেন ২৯ রান। শেষপর্যন্ত তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ইয়াসির শাহ। পরে আবু জায়েদের উইকেট তুলে নিয়ে তিনিই শেষ করেন ম্যাচ। নাসিম শাহর মতো ইয়াসির শাহরও শিকার ৪টি উইকেট।

অথচ দ্বিতীয় ইনিংসের শুরুটা দারুণ ছিলো বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে তামিম ও সাইফ যোগ করেছিলেন ৩৯ রান। পরে তামিম ৩৪ ও সাইফ ১৬ রান করে ফিরে গেলে জুটি বাঁধেন মুমিনুল ও শান্ত। এ দুজনের জুটিতে আসে ৭১ রান।

একপর্যায়ে বাংলাদেশের সংগ্রহ ছিলো ২ উইকেটে ১২৪ রান। সেখান থেকে রোববার শেষ বিকেলে মাত্র ২ রানে ৪ উইকেট হারায় তারা। আর আজ শেষের ৪ উইকেট পড়ে ৪২ রানের ব্যবধানে। সবমিলিয়ে ৪৪ রানে ৮ উইকেট হারিয়ে বড় পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সর্বশেষ সংবাদ

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত