
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯, ২১:৫০

চলতি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঝেই একটি বিষয়ে চলছে জোর আলোচনা। বিপিএল শেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কি পাকিস্তান সফরে যাবে? আর সেটি গেলেও পূর্ণাঙ্গ সফর অর্থাৎ টি-টোয়েন্টি ও টেস্ট সবই খেলবে টাইগাররা? নাকি যেকোনো একটি সিরিজ খেলবে সেখানে?
এমন সব প্রশ্ন ক্রমেই ডালপালা মেলছিল চারপাশে। বিসিবি প্রধান নির্বাহী ও পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) চেয়ারম্যানের পাল্টাপাল্টি মন্তব্যে পরিস্থিত হয়েছিল আরও ঘোলাটে। তবু চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের হাতে। আর সেটিই আজ (বৃহস্পতিবার) জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তবে কি বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে? এ প্রশ্নের বিপরীতে পাপনের ব্যাখ্যা ও জবাব, ‘সরকারের বিভিন্ন সংস্থার কাছ থেকে নিরাপত্তার ব্যাপারে সবুজ সংকেত ও পাশাপাশি ক্রিকেটারদের মধ্যে কারা যাবে না যাবে, কেমন দল হবে এবং আমরা যদি একটা মোটামুটি শক্তিশালী দল গড়তে পারি- তবেই টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রশ্ন।’
