
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯, ৫:২৭
বিপিএলের চলতি আসরে দুর্দান্ত খেলছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার্স, ঢাকার প্লাটুনের পর শুক্রবার হারাল কুমিল্লা ওয়ারিয়র্সকে। এনিয়ে টানা চার ম্যাচে ধারাবাহিক জয় পেয়েছে ইমরুল কায়েসদের চট্টগ্রাম। শুক্রবার কুমিল্লার বিপক্ষে ৪ উইকেটে বিপিএলর দ্বিতীয় সর্বোচ্চ ২৩৮ রানের রেকর্ড গড়ে ১৬ রানের জয় পায় চট্টগ্রাম। এই জয়ে চলতি বিপিএলে ৬ খেলায় ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রাখল চট্টগ্রাম।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের চলমান সপ্তম আসরের ১৪তম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করে ২৩৮ রানের পাহাড় গড়ে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন চাদউইক ওয়ালটন, ৬২ রান করে ইমরুল কায়েস। এছাড়া ৪৮ রান করেন অভিস্কা ফার্নান্দো। ২৯ রান করেন নুরুল হাসান সোহান।
ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে মাত্র ২৭ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ৭১ রান করেন চট্টগ্রামের ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান ওয়ালটন। মাত্র ১৫ বল খেলার সুযোগ পেয়ে ২টি চার ও দুটি ছক্কায় ২৯ রান করেন নুরুল হাসান সোহান।

সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ২৩৮/৪ (ওয়ালটন ৭১*, ইমরুল ৬২, ফার্নান্দো ৪৮, সোহান ২৯*, সিমন্স ১০, নাসির ৩)।
কুমিল্লা ওয়ারিয়র্স: ২০ ওভারে ২২২/৭ (মালান ৮৪, শানাকা ৩৭, আবু হায়দার ২৮ ইয়াসির আলী ২১, সৌম্য ১৫)।
ফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৬ রানে জয়ী।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব