
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯, ১:৩১

ঘরের মাঠে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে আজ পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল। কিন্তু সেই ম্যাচে ৭৭ রানে হেরে ইমার্জিং এশিয়া কাপের রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশ দলকে।
বাংলাদেশ ইমার্জিং এশিয়া কাপের দলের নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ইমার্জিং এশিয়া কাপ শেষেই শান্তকে স্টেডিয়াম থেকে হয়সো সোজা তাকে চলে যেতে হবে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বাংলাদেশ-ভারত ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট চলছে কলকাতায়। সেখান থেকেই শান্তকে উড়িয়ে নেওয়ার ডাক এসেছে। কেননা বাংলাদেশ দলের দুই ক্রিকেটার লিটন দাস ও নাঈম হাসান প্রথম ইনিংসে ইনজুরিতে পড়েন।
তাদের বিকল্প হিসেবে কনকাশন সিস্টেমে মাঠে নামেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। আর তাই বাংলাদেশ দলে খেলোয়াড়দের সহযোগিতায় মাঠে যাওয়া, প্রয়োজনের সময় ফিল্ডিং করার জন্যও এখন খেলোয়াড় স্বল্পতা দেখা দিয়েছে। যে কারণে এবার শান্তকে উড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব