বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬১২ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

৮ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ নভেম্বর ২০১৯, ৪:৫৫

শেয়ার করুনঃ
৮ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায়
ইতিহাস গড়ার হাতছানি নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। টাইগারদের ছুঁড়ে দেওয়া ১৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে ভারত। ৮ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরলো টিম ইন্ডিয়া। আগামী ১০ নভেম্বর নাগপুরে তৃতীয় ও শেষ ম্যাচটি দুই দলের জন্য সিরিজ জেতার লড়াই হয়ে থাকল।সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে লিড নেয় মাহমুদউল্লাহর দলটি। তবে, দ্বিতীয় ম্যাচে বোলিংয়ের ব্যর্থতায় বড় ব্যবধানে হারতে হলো সফরকারীদের। এর আগে সফরের প্রথম সিরিজ তথা টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই স্বাগতিকদের ৭ উইকেটে হারান মুশফিক-মাহমুদউল্লাহরা। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে যা বাংলাদেশের প্রথম জয়। শেষ ম্যাচে জিতলে ইতিহাসটা আরও সমৃদ্ধ হবে। অর্থাৎ প্রথমবারের মতো ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতবে, তাও আবার তাদেরই মাঠে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজকোটে চলতি টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। এ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামে দু’দল। দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। যেখানে শুরুটা ভালো করলেও পরবর্তীতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান করে বাংলাদেশ।বাংলাদেশের হয়ে উদ্বোধনী জুটিতে নামা লিটন দাশ ও মোহাম্মদ নাঈম শেখ নেমে লাল-সবুজদের উড়ন্ত সূচনা এনে দেন। ৭.২ ওভারে ৬০ রান তোলেন তারা। এর আগে ষষ্ঠ ওভারে যুজবেন্দ্র চাহালের ঘূর্ণিতে স্টাম্পিং হয়েও বেঁচে যান লিটন। ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্ত স্টাম্প থেকে এগিয়ে এসে বল ধরেন।

তবে অষ্টম ওভারের দ্বিতীয় বলে রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন লিটন দাশ। ২১ বলে ৪টি চারে ২৯ করার পর ঋষভ পন্ত তাকে রান আউট করেন। ১১তম ওভারে দারুণ খেলা মোহাম্মদ নাঈম শেখ ফেরেন। ওয়াশিংটন সুন্দরের বলে উড়িয়ে মারতে গিয়ে তিনি শ্রেয়াস আইয়ারকে ক্যাচ দেন। ৩১ বলে ৫টি চারে ৩৬ করেন এই বাঁহাতি।প্রথম ম্যাচের হাফসেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম এদিন সুবিধে করতে পারেননি। ১৩তম ওভারে ওভারের প্রথম বলে যুজবেন্দ্র চাহালকে তুলে মারতে গিয়ে ব্যক্তিগত ৪ রানে আউট হন। পরে একই ওভারের ষষ্ঠ বলে স্টাম্পিং হন দারুণ খেলতে থাকা সৌম্য সরকার। ২০ বলে ২টি চার ও এক ছক্কায় ৩০ করেন তিনি।

আরও

সাকিবকে বাদ দেওয়া রাজনৈতিক নয়: নতুন সভাপতি

সাকিবকে বাদ দেওয়া রাজনৈতিক নয়: নতুন সভাপতি
১৭তম ওভারের তৃতীয় বলে বিদায় নেন আফিফ হোসেন। খলিল আহমেদের বলে উড়িয়ে মেরে রোহিত শর্মার ক্যাচে পরিণত হন তিনি। ধীর ব্যাটিংয়ে ৮ বলে ৬ রান করেন তিনি। ঝড়ো ব্যাটিং করা মাহমুদউল্লাহ রিয়াদ বাজে এক শট খেলে আউট হন। ১৯তম ওভারে দীপক চাহারের স্লো বাউন্সারে পেছনে মারতে গিয়ে শিভাব দুবের ক্যাচে মাঠ ছাড়েন। ২১ বলে ৪টি চারে ৩০ করেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। মোসাদ্দেক হোসেন ৭ ও আমিনুল ইসলাম ৫ রানে অপরাজিত থাকেন।ভারতীয় বোলারদের মধ্যে যুজবেন্দ্র চাহাল সর্বোচ্চ দুটি উইকেট নেন। এছাড়া দীপক চাহার, খলিল আহমেদ ও ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট ভাগ করে নেন।

ক্রিকেট
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
১৫৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনার শিখর ধাওয়ান ম্যাচের ১১তম ওভারে আমিনুল ইসলামের ঘূর্ণি মিস করে বোল্ড হন। তার আগে ২৭ বলে চারটি চারের সাহায্যে করেন ৩১ রান। দলীয় ১১৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত।পাকিস্তানের শোয়েব মালিকের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে ২৩ বলে ফিফটি স্পর্শ করেন রোহিত শর্মা। ১৩তম ওভারে আমিনুলের দ্বিতীয় শিকারে ফেরেন ভারতীয় এই দলপতি। তার আগে ৪৩ বলে ৬টি চার আর ৬টি ছক্কায় করেন ইনিংস সর্বোচ্চ ৮৫ রান। দলীয় ১২৫ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ভারত। শ্রেয়াস আইয়ার ২৪ এবং লোকেশ রাহুল ৮ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম।ভারতের একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋশভ পন্ত, শিভাম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, খলিল আহমেদ।

জনপ্রিয় সংবাদ

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সর্বশেষ সংবাদ

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত