সোমবার, ৬ জুলাই, ২০২৬২২ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ অক্টোবর ২০১৯, ১৭:১৬

শেয়ার করুনঃ
শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়

আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের মাটিতে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতে নিল পাকিস্তান। করাচী ক্রিকেট মাঠে ফখর জামান ও আবিদ আলীর জোড়া ফিফটিতে শ্রীলংকার বিপক্ষে হেসে খেলে ৫ উইকেটে জয় তুলে নিল পাকিস্তান। এই জয়ের ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে ট্রফি নিশ্চিত করল স্বাগতিকরা। যদিও প্রথম ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছিল। বুধবারের ম্যাচে ছিলেন না ইমাম-উল হক। তার জায়গায় চান্স পেয়ে যান আবিদ আলী। চান্সটি পুরো মাত্রায় কাজে লাগিয়েছেনও তিনি। ৬৭ বলে ১০টি চারের সাহায্যে ৭৪ রান করে সিলভার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন আবিদ আলী। অন্য ওপেনার ফখর জামান ৯১ বলে ৭৬ রান করেন। এই ওপেনিং জুটির নৈপুণ্যে জয় পেতে বেগ পেতে হয়নি পাকিস্তানকে।

করাচী মাঠে শ্রীলংকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ২৯৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ফখর জামানের সঙ্গে উড়ন্ত সূচনা করেন আবিদ আলী। উদ্বোধনীতে তারা গড়েন ১৯.৩ ওভারে ১২৩ রানের জুটি। ওপেনিং জুটিই ভাল করায় অন্যদের তেমন একটা চাপ নিতে হয়নি। আবিদ আলী আউট হলে ফখর জামানের সঙ্গী হন বাবর আজম। ব্যক্তিগত ৭৬ রানে ফকর জামান আউট হলেন প্রদীপের বলে। এ দিন বাবর আজমের ব্যাটও তেমন একটা কথা বলেনি। তিনিও ৩১ রানে প্রদীপের বলেই আউট হলেন। তবে কার্যকরী ব্যাটিং করেন হারিস সোহেল। তিনি ৫০ বলে ৫৬ রান করে আউট হন জয়সুরিয়ার বলে বোল্ড হয়ে। তার বিদায়ে জয় পেতে সমস্যা হয়নি পাকিস্তানের।

তখন পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ বলে ১১ রান। এই কাজটুকু ইফতেখার আহমেদ করে দিয়েছেন। তিনি ২২ বলে ২৮ রান করে নটআউট ছিলেন। শেষ পর্যন্ত ১০ বল বাকি থাকতেই পাকিস্তানের রান হয়ে যায় ২৯৯। ফলে ৫ উইকেটের জয় পায় পাকরা। করাচির আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় সফরকারী শ্রীলংকা। দলীয় ১৩ রানে অভিস্কা ফার্নান্দো আউট হন। তার বিদায়ের পর অধিনায়ক লাহিরু থিরিমান্নেকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অন্য ওপেনার গুনাথিলাকা।

আরও

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

দ্বিতীয় উইকেটে ৮৮ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন লংকান অধিনায়ক। মোহাম্মদ নওয়াজের শিকারে পরিণত হওয়ার আগে ৫৩ বলে ৩৬ রান করেন থিরিমান্নে। এরপর অ্যাঞ্জেলো পেরেরার সঙ্গে ৫০ রানে জুটি গড়েন গুনাথিলাকা। ২৫ বলে ১৩ রানে আউট হন অ্যাঞ্জেলো পেরেরা। তবে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান গুনাথিলাকা। ইনিংসের শুরু থেকে বলে বলে রান করে যাওয়া গুনাথিলাকা ১০০ বলে ১২টি চার ও এক ছক্কায় সেঞ্চুরি পেয়ে যান তিনি। শেষ পর্যন্ত ব্যক্তিগত ১৩৩ রানের মাথায় মোহাম্মদ আমিরের বলে বোল্ড হয়ে যান তিনি।

ক্রিকেট
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

গুনাথিলাকা আউট হওয়ার পর ইনিংসের শেষ দিকে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি লংকান ব্যাটসম্যানরা। মাত্র ১৩ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা, যার ফলে তিনশত রান পার করা আর হলো না। শেষ পর্যন্ত লংকানদের ২৯৭ রানে থামতে বাধ্য করে পাক বোলাররা। পাকিস্তানের হয়ে ৫০ রানে ৩টি উইকেট শিকার করেন মোহাম্মদ আমির। যার মধ্যে দুটি ছিল বোল্ড আউট।

ইনিউজ ৭১/এম.আর

আরও

সাকিবকে বাদ দেওয়া রাজনৈতিক নয়: নতুন সভাপতি

সাকিবকে বাদ দেওয়া রাজনৈতিক নয়: নতুন সভাপতি

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

কুয়াকাটার সমুদ্রে ধরা কালো পোয়া, বিক্রি পঞ্চাশ হাজারে

কুয়াকাটার সমুদ্রে ধরা কালো পোয়া, বিক্রি পঞ্চাশ হাজারে

হিলিতে উদ্ধার ছোলা-সরিষা মামলায় চারজন গ্রেপ্তার

হিলিতে উদ্ধার ছোলা-সরিষা মামলায় চারজন গ্রেপ্তার

শতবর্ষী ভিক্টোরিয়া মাঠ আধুনিকায়নের অপেক্ষায় শ্রীমঙ্গলবাসী

শতবর্ষী ভিক্টোরিয়া মাঠ আধুনিকায়নের অপেক্ষায় শ্রীমঙ্গলবাসী

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

টেকনাফে পথবিরোধে হামলায় কলেজশিক্ষার্থীর মৃত্যু

টেকনাফে পথবিরোধে হামলায় কলেজশিক্ষার্থীর মৃত্যু

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত