সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬১৩ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

'দ্বিতীয় বাড়িতে' মাসাকাদজার রাজকীয় বিদায়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৯, ৫:২২

শেয়ার করুনঃ
'দ্বিতীয় বাড়িতে' মাসাকাদজার রাজকীয় বিদায়

নানা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে জিম্বাবুয়ের ক্রিকেট। আইসিসি থেকে তো তারা নিষিদ্ধই। অন্যদিকে আগের ম্যাচেই টানা জয়ের বিশ্বরেকর্ডটা সমৃদ্ধ করেছে আফগানিস্তান। দুর্দান্ত ক্রিকেট খেলে রীতিমতো আকাশে উড়ছে দলটি। এমন পরিস্থিতি বেশ পিছিয়ে থেকেই মাঠে নেমেছিল জিম্বাবুয়ে। কিন্তু মাঠে উল্টো দাপট দেখিয়ে জয় তুলে নিল জিম্বাবুয়েই। আফগানদের ৭ উইকেটে হারিয়েছে দলটি। আর এ জয়ের মূলনায়ক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামা অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

এর আগে আফগানিস্তানের সঙ্গে আটবার মোকাবেলা করেছে জিম্বাবুয়ে। তার কোনটাতেই জয় পায়নি দলটি। নবম বারে এসে জয় পেলেন। আর জয় পেলেন ওই বিদায়ী অধিনায়কের হাত ধরে। এমনকি বিশ্বরেকর্ড গড়া আফগানদের জয়ের ধারাও থামালেন তারা। অধিনায়কও বিদায় নিলেন হাসি মুখে। তবে শেষ বেলায় কিছুটা আফসোস তারা করতেই পারে। বাংলাদেশের বিপক্ষে সে ম্যাচে যদি সেদিন আফিফ হোসেন ধ্রুব অতিমানিবিক সে ইনিংস না খেলতেন। তাহলে ফাইনালের দৌড়ে খুব ভালোভাবেই টিকে থাকতে পারতেন তারা।

এদিন ব্যাট হাতে যখন মাঠে নামছিলেন মাসাকাদজা, দলের সব খেলোয়াড় তাকে গার্ড অব অনার দিলেন। শুভেচ্ছা জানাচ্ছিলেন আফগান খেলোয়াড়রাও। যখন আউট হলেন তখনও শুভেচ্ছায় সিক্ত হলেন। তবে এর মাঝেই আর শেষটা রাঙাতে যা দরকার তার সবই করলেন মাসাকাদজা। ৭১ রানের বিধ্বংসী ইনিংসটি খেলে যখন বিদায় নিলেন তখন জয় থেকে আর ৪৬ রান দূরে জিম্বাবুয়ে। ৪৯ বলে শেষ ৮ উইকেট নিয়ে এ কাজটি খুব কঠিন ছিল না জিম্বাবুয়ের জন্য। আর সতীর্থরাও কোন অঘটনের জন্ম দেননি। মাসাকাদজার দেখানো পথে হেঁটেছেন তারা। চাকাভা ও শন উইলিয়ামসের ব্যাটে ৩ বল বাকী থাকতেই সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।

আরও

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি
ক্যারিয়ারের শেষ ইনিংসটি স্মরণীয় করে রাখতে এদিন শুরু থেকেই বিধ্বংসী ছিলেন মাসাকাদজা। চার মেরেছেন ৪টি আর ছক্কা ৫টি। মাত্র ৪২ বলেই আসে তার ৭১ রান। ওপেনার ব্রান্ডন টেইলরের সঙ্গে ৪০ রানের জুটি, এরপর রেজিস চাকাভার সঙ্গে স্কোরবোর্ডে যোগ করেন ৭০ রান। তাতে জয়ের শক্ত ভিত পেয়ে যায় দলটি। দারুণ ব্যাট করেছেন চাকাভাও। ৩২ বলে ৩৯ রান আসে তার ব্যাট থেকে। মুজিব উর রহমান ছাড়া আফগানদের আর কোন বোলার তেমন ঝামেলায় ফেলতে পারেননি জিম্বাবুইয়ান ব্যাটসম্যানদের। ২টি উইকেট নিয়েছেন এ অফস্পিনার।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছিল আফগানিস্তান। ওপেনিং জুটিতেই আসে ৮৩ রান। মাঝে অবশ্য একবার রেজিস চাকাভার হাতে সহজ জীবন পেয়েছেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ব্যক্তিগত ৪১ রানে জীবন পাওয়া ব্যাটসম্যান এরপর করেছেন আরও ২০ রান। ৬১ রানের ইনিংসে সমান ৪টি চার ও ছক্কা মেরেছেন। কম যাননি আরেক ওপেনার হজরতুল্লাহ জাজাইও। ৩টি চার ও ২টি ছক্কায় ৩১ রান আসে তার ব্যাট থেকে।

ক্রিকেট
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
এক পর্যায়ের জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ১ উইকেটে ১০৭ রান। তখনও ওভার বাকী ছিল ৭টি। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। তার মূল কৃতিত্বটা অবশ্য ক্রিস্টোফার এমপফুর। শফিকুল্লাহকে আউট করে ম্যাচের মোর ঘুরিয়ে দেন তিনিই। এরপর তুলে নেন আরও ৩টি উইকেট। তাকে দারুণ সহযোগিতা করেন টিনোটেন্ডা মুটম্বোডজিও। ২টি স্বীকার তারও। তাতে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে আফগানিস্তান। আরও ৭টি উইকেট হারিয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৫৫ রানের স্কোর দ্বার করায় দলটি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান: ২০ ওভারে ১১৫/৮ (গুরবাজ ৬১, জাজাই ৩১, শফিকুল্লাহ ১৬, নজিবুল্লাহ ৫, নবি ৪, গুলবাদিন ১০, ফজল ১২, রশিদ ৯*, আসগর ০, দৌলত ০*; এনডিলভু ০/২৩, জার্ভিস ১/২৭, উইলিয়ামস ১/৩৪, এমপফু ৪/৩০, বার্ল ০/১৩, মাডজিভা ০/৬, মুটম্বোডজি ২/১৮)।

আরও

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি
জিম্বাবুয়ে: ১৯.৩ ওভারে ১৫৬/৩ (টেইলর ১৯, মাসাকাদজা ৭১, চাকাভা ৩৯, উইলিয়ামস ২১*, মুটম্বোডজি ১*; মুজিব ২/২৮, দৌলত ১/২৭, গুলবাদিন ০/১৯, নবি ০/৪০, রশিদ ০/২৯, ফজল ০/১৩)।

ফলাফল: জিম্বাবুয়ে ৭ উইকেটে জয়ী।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব 

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

সর্বশেষ সংবাদ

এলপিজি আমদানি কমতেই বাজারে সিলিন্ডারের দামে আগুন

এলপিজি আমদানি কমতেই বাজারে সিলিন্ডারের দামে আগুন

রোদবৃষ্টির খেলায় ভ্যাপসা গরম থাকবে দেশজুড়ে

রোদবৃষ্টির খেলায় ভ্যাপসা গরম থাকবে দেশজুড়ে

কূটনীতি চাই যুদ্ধেও প্রস্তুত, আরাগচির কঠোর বার্তা ওয়াশিংটনকে

কূটনীতি চাই যুদ্ধেও প্রস্তুত, আরাগচির কঠোর বার্তা ওয়াশিংটনকে

বিএএ-আইসিএমএবির মতবিনিময়ে পেশাগত সহযোগিতা বাড়ানোর প্রত্যয়

বিএএ-আইসিএমএবির মতবিনিময়ে পেশাগত সহযোগিতা বাড়ানোর প্রত্যয়

আইফোনের লোভে অপ্রতিম হত্যার সাতদিন আগেই পরিকল্পনা

আইফোনের লোভে অপ্রতিম হত্যার সাতদিন আগেই পরিকল্পনা

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত