শনিবার, ২১ মার্চ, ২০২৬৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

৫ রানে হারল বাংলাদেশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৭

শেয়ার করুনঃ
৫ রানে হারল বাংলাদেশ

ইতিহাস গড়ার উপলক্ষ্য প্রস্তুত ছিলো। প্রয়োজন ছিলো ৫০ ওভার ব্যাট করে মাত্র ১০৭ রান করা। কিন্তু এ ছোট লক্ষ্যটিকেই পাহাড়সম বানিয়ে ফেলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যানরা। বোলারদের দুর্দান্ত প্রদর্শনীর বিপরীতে ব্যাটসম্যানদের হতাশাজনক পারফরম্যান্স ম্লান করে দিয়েছে শিরোপা জেতার স্বপ্ন।

ভারতের বাঁহাতি স্পিনার অথর্ব আঙ্কোলেকারের ঘূর্ণিতে নাকাল হয়ে মাত্র ১০১ রানেই অলআউট হয়ে গেছে টাইগার যুবারা। যে কারণে শিরোপার খুব কাছেই গিয়েও হারতে হলো মাত্র ৫ রানে। দুর্দান্ত এ জয়ে যুব এশিয়া কাপের আট আসরের মধ্যে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত।

১০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টপঅর্ডারের ব্যাটসম্যানরা করতে পারেননি কিছুই। মাত্র ১৬ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরে যুবারা। দুই ওপেনার তানজিদ হাসান ০ ও পারভেজ হোসেন ইমন করেন ৫ রান। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তৌহিদ হৃদয় ০ এবং মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে আস ১ রান।

আরও

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে
পঞ্চম উইকেট জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেছিলেন অধিনায়ক আকবর আলি ও শাহাদাত হোসেন। কিন্তু অধিনায়ককে একা করে দিয়ে স্কোরবোর্ডে মাত্র ৪০ রান উঠতেই সাজঘরে ফিরে যান ৩ রান করা শাহাদাত। দলের সংগ্রহটা ৫০ পেরুতেই ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন শামীম হোসেন।

Akbar

মাত্র ৫১ রানেই ৬ উইকেট তুলে নিয়ে তখন আত্মবিশ্বাস টইটুম্বুর ভারতীয় যুবারা। কিন্তু হাল ছাড়ার পাত্র ছিলেন না যুবা টাইগারদের অধিনায়ক আকবর। আট নম্বরে নামা স্পিনিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীকে সঙ্গে নিয়ে শেষ আক্রমণটা করেন তিনি। দুজনের জুটি এগুচ্ছিলো ভালোই, নিমিষেই যোগ হয় ২৭টি রা।

কিন্ত হঠাৎ করেই কী যেন হয় আকবর আলীর। যখন জয়ের জন্য বাকি মাত্র ২৯ রান, তখন অযথাই বড় শট খেলতে গিয়ে লং অফ অঞ্চলে ধরা পড়ে যান তিনি। আউট হওয়ার আগে ৩৬ বলে করেন ২৩ রান। এক বলই অধিনায়কের পথ ধরেন মৃত্যুঞ্জয়। তিনি ২৬ বলে ২১ রান করে ফিরে গেলে দলীয় ৭৮ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

ক্রিকেট
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি
তখন ম্যাচের দখল ছিলো পুরোপুরি ভারতের হাতে। তবু যেন বাকি ছিলো ম্যাচের নাটকীয়তা। তাই তো টাইগার যুবাদের দুই বোলার রাকিবুল হাসান ও তানজিম হাসান সাকিব মিলে খেলেন ১১.২ ওভার, গড়ে ফেলেন ২৩ রানের জুটি।

এ দুজনের ৬৮ বলের জুটিতে যখনই মনে হচ্ছিলো লক্ষ্যে পৌঁছে যাবে বাংলাদেশ, তখনই ভারতকে শিরোপা জেতানোর জন্য আবির্ভাব আঙ্কোলেকারের। বাকি থাকা ২ উইকেট তুলে নিতে ১ ওভার খরচ করেন বাঁহাতি এ স্পিনার। ইনিংসের ৩৩তম ওভারের তৃতীয় বলে ১২ রান করা তানজিম ও শেষ বলে শাহীন আলমকে আউট করে মাত্র ৫ রানে জয় পাইয়ে দেন দলকে।

নিজের ৮ ওভারের স্পেলে ২ মেইডেনসহ মাত্র ২৮ রানে ৫ উইকেট শিকার করেন আঙ্কোলেকার। এছাড়া আকাশ সিং ৩ এবং বিদ্যাধর পাতিল ও সুশান্ত মিশ্র নেন ১টি করে উইকেট।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের মুখে খেই হারিয়ে ফেলে ভারতের ব্যাটসম্যানরা। ইনিংসের তৃতীয় ওভারেই ভারতীয় ইনিংসে আঘাত হানে বাংলাদেশের বোলাররা। পেসার তানজিম হাসান সাকিবের বলে উইকেটের পেছনে আকবর আলির হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরে যান ভারতীয় ওপেনার অর্জুন আজাদ।

BD-U19

এরপর মাঠে নেমে দাঁড়াতেই পারেনি তিলক ভার্মা। মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ভারতের অন্যতম সম্ভাবনাময়ী এই ব্যাটসম্যান। নামের পাশে লিখেছেন কেবল ২ রান।

দলীয় ৮ রানের মাথায় পতন ঘটে তৃতীয় উইকেটের। ওপেনার সুভেদ পারকার মাত্র ৪ রানেই ফিরে যান রানআউটের খাঁড়ায় কাটা পড়ে।

এরপর অধিনায়ক ধ্রুব জুরেল এবং সাসওয়াত রাওয়াত মিলে জুটি গড়ার চেষ্টা করেন। ৪৫ রানের জুটি গড়ার পর আঘাত হানেন অফ স্পিনার শামীম হোসেন। এলবিডব্লিউর শিকার করেন তিনি রাওয়াতকে। ১৯ রান করে ফিরে যান ভারতের মিডল অর্ডার এই ব্যাটসম্যান। একই ওভারে এক বলের ব্যবধানে মাঠে নেমেই শূন্য রানে ফিরে যান বরুন লেভান্ডে।

৫৩ রানে ৫ম উইকেট পড়ার পর ৬ষ্ঠ উইকেট জুটিতে অধিনায়ক জুরেল আর অথর্ভ আনকোলেকার মিলে চেষ্টা করে বিপর্যয় কাটিয়ে ওঠার। কিন্তু আবারও রানআউটের খাঁড়ায় পড়তে হলো ভারতকে। মাহমুদুল হাসান জয়ের সরাসরি থ্রোতে দলীয় ৬১ রানের মাথায় রানআউট হয়ে ফিরে যান আনকোলেকার। করলেন মাত্র ২ রান।

৬২ রানের মাথায় ফিরে গেলেন বাংলাদেশের সামনে ভয়ঙ্কর হয়ে ওঠা অধিনায়ক ধ্রুব জুরেল। ৫৭ বল খেলে তিনি করেন ৩২ রান। কিন্তু দলীয় ৬২ রানের মাথায় শামীম হোসেনের বলে মৃত্যুঞ্জয় চৌধুরীর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ভারত অধিনায়ক।

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ