
প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ২০:১৮

ওয়ানডেতে শ্রীলঙ্কার সঙ্গে ৯টি সিরিজের মধ্যে মাত্র একটিতেই জিতেছে লাল-সবুজেরা। সেটিই দুই দলের সবশেষ মুখোমুখি লড়াই। সেবার ঘরের মাঠে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। অন্য ৯টি সিরিজের দুটি ড্র।
লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে পরিসংখ্যান খুব একটা সুখকর নয়। এখন পর্যন্ত ৫৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এর মধ্যে টাইগাররা ১০টিতে এবং লঙ্কানরা ৪২টি জিতেছে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

এর আগে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায় টাইগাররা। তাই তো ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে ভালো কিছু করার প্রত্যয় লাল-সবুজের প্রতিনিধিদের।
কোনো ট্যাগ পাওয়া যায়নি