শনিবার, ১ আগস্ট, ২০২৬১৮ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেটবাংলাদেশ

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে একমাত্র বাংলাদেশী নাহিদা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ১:২৩

শেয়ার করুনঃ
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে একমাত্র বাংলাদেশী নাহিদা

২০২৩ সালের সেরা পুরুষ ও নারী ওয়ানডে দল আজ ঘোষণা করেছে আইসিসি। মেয়েদের দলে সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটারই অস্ট্রেলিয়ার, দুজন নিউজিল্যান্ডের। আর একজন করে রাখা হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে। তবে পুরুষ দলে ঠাঁই হয়নি কোন বাংলাদেশী খেলােয়াড়ের।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন নাহিদা আক্তার। ২০২৩ সালে এই বাঁহাতি স্পিনার নিয়েছিলেন ২০ উইকেট, যেটি ছিল বছরের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা পুরস্কারও জিতেছিলেন তিনি।

আরও

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া ওয়ানডে সিরিজে ৭ উইকেট পেয়েছিলেন নাহিদা। সিরিজের দ্বিতীয় ম্যাচটি টাই হলে সুপার ওভারে বোলিং করতে এসে মাত্র ৭ রান খরচ করে ২ উইকেট তুলে নিয়েছিলেন নাহিদা। সিরিজের তৃতীয় ম্যাচেও তিনি উইকেট নিয়েছিলেন ৩টি। ভারতের বিপক্ষে সিরিজেও ১৫ গড়ে ৬ উইকেট নিয়েছেন এই স্পিনার।

২০২৩ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটারদের নামও ঘোষণা করেছে আইসিসি। যেখানে দাপট ভারতীয় ক্রিকেটারদের। একাদশে ভারতের সর্বোচ্চ ছয়জন ক্রিকেটার আছেন। ওপেনিংয়ের রোহিত শর্মার সঙ্গে আছেন শুবমান গিল। এ ছাড়া আছে বিরাট কোহলি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি। 

আরও

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

গত বছর ওয়ানডে বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়ার দুজন জায়গা পেয়েছেন একাদশে—বিশ্বকাপ ফাইনালে শতক করা ট্রাভিস হেড ও লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। দক্ষিণ আফ্রিকায় আছেন দুজন—হাইনরিখ ক্লাসেন ও মার্কো ইয়ানসেন। নিউজিল্যান্ডের একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন ড্যারিল মিচেল।

রোহিত-গিল দুজনের জায়গা পাওয়াটা অনুমিতই ছিল। ৫২ গড়ে গত বছর রোহিত ওয়ানডেতে রান করেছেন ১২৫৫। অন্যদিকে গিলের ব্যাট থেকে রান এসেছে বছরের সর্বোচ্চ ১৫৮৪। ট্রাভিস হেড সেমিফাইনালে ব্যাট হাতে অর্ধশতকের পর বল হাতে নিয়েছিলেন ২ উইকেট। ফাইনালে তো খেলেছেন অনবদ্য ১৩৭ রানের ইনিংস। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কোহলিও বছরজুড়ে পারফর্ম করে গেছেন। রান করেছেন ১৩৭৭। ভেঙেছেন শচীন টেন্ডুলকারের ওয়ানডেতে সর্বোচ্চ শতকের রেকর্ড। মিচেল গত বছর রান করেছেন ৫০-এর বেশি গড়ে। ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান গত বছরে শতক করেছেন ৫টি। মোট ১২০৪ রান এসেছে তাঁর ব্যাট থেকে।

গত বছরে ওয়ানডেতে ক্লাসেন ব্যাট করেছেন ১৪০.৬৬ স্ট্রাইক রেটে। এক পঞ্জিকাবর্ষে কমপক্ষে ৯০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে এর চেয়ে বেশি স্ট্রাইক রেট কারও নেই। ২০২৩ সালে ক্লাসেন ২২ ইনিংসে করেছেন ৯২৭ রান। ১৪০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন বলে যে গড়টা কম, তা নয়—৪৬.৩৫।

ইয়ানসেন অস্ট্রেলিয়া সিরিজে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেটের দেখা পেয়েছিলেন। বিশ্বকাপেও ব্যাট-বলে ভালো পারফর্ম করেছেন। ওয়ানডেতে গত বছর জাম্পা উইকেট নিয়েছেন ৩৮টি। ২০২৩ ওয়ানডেতে সর্বোচ্চ ৪৯ উইকেট কুলদীপের। সিরিজের উইকেট ৪৪টি। শামি বিশ্বকাপে নিয়েছিলেন সর্বোচ্চ ২৪ উইকেট। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর ৫৭ রানে ৭ উইকেটের স্পেল ওয়ানডেতে ভারতের সেরা।

আইসিসির বর্ষসেরা পুরুষ ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, ট্রাভিস হেড, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, হাইনরিখ ক্লাসেন, মার্কো ইয়ানসেন, অ্যাডাম জাম্পা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি।

আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে দল: চামারি আতাপাত্তু (অধিনায়ক), ফিবি লিচফিল্ড, এলিস পেরি, অ্যামেলি কের, বেথ মুনি, ন্যাট-শিভার ব্রান্ট, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লার্ক, লি তাহুহু, নাহিদা আক্তার।

আইসিসি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

সর্বশেষ সংবাদ

মার্কিন ২৫ প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আসছে ঢাকায়, বিনিয়োগ ও বাণিজ্যে নতুন সম্ভাবনা

মার্কিন ২৫ প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আসছে ঢাকায়, বিনিয়োগ ও বাণিজ্যে নতুন সম্ভাবনা

গোয়ালন্দে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতে প্রাক্তন শিক্ষার্থীর উদ্যোগে নির্মিত হলো বাঁশের সাঁকো

গোয়ালন্দে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতে প্রাক্তন শিক্ষার্থীর উদ্যোগে নির্মিত হলো বাঁশের সাঁকো

মিরপুর-১০ মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, তল্লাশিতে মিলল পান-সুপারির কৌটা

মিরপুর-১০ মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, তল্লাশিতে মিলল পান-সুপারির কৌটা

কাহালুতে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপারসহ নিহত ৪

কাহালুতে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপারসহ নিহত ৪

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত