বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬৪ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

শুক্রবার পর্দা উঠছে আইপিএলের, গুজরাট-চেন্নাই প্রথম ম্যাচে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ৪:৪৪

শেয়ার করুনঃ
শুক্রবার পর্দা উঠছে আইপিএলের, গুজরাট-চেন্নাই প্রথম ম্যাচে

গত আসরে প্রথমবারের মত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে নেমেই শিরোপা জিতেছিল গুজরাট লায়ন্স। বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট ও চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুক্রবার (৩১ মার্চ) থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৬তম আসর। আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে গুজরাট ও চেন্নাইয়ের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। দশ দলকে নিয়ে আট সপ্তাহে ১২টি ভেন্যুতে এবারের আসরে অনুষ্ঠিত হবে ৭৪টি ম্যাচ।

গেল বছর আইপিএলে নতুন দু’টি দল যুক্ত হয়। দলগুলো ছিলো- গুজরাট ও  লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ক্রিকেট খেলে তারা। লিগ পর্ব শেষে টেবিলের শীর্ষে ছিলো হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট। রাজস্থান রয়্যালসের সঙ্গে পয়েন্ট সমান হলেও রান রেটে পিছিয়ে তৃতীয় হয় লক্ষ্ণৌ। নক আউট পর্বে নিজেদের মেলে ধরতে পারেনি দলটি। এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে হেরে যায় তারা। কিন্তু টুর্নামেন্টের ফাইনালে ঠিকই জায়গা করে নেয় গুজরাট। ফাইনালে রাজস্থানকে হারিয়ে শিরোপা জিতে গুজরাট।

আরও

চমক নিয়ে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা

চমক নিয়ে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা

এবারও শিরোপা ধরে রাখার মিশন গুজরাটের। এবারও দলকে নেতৃত্ব দিবেন পান্ডিয়া। সেইসঙ্গে গুজরাট দলে আছে মোহাম্মদ সামি, শিবমন গিলের সঙ্গে বিদেশীদের মধ্যে আছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার-নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন-ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ-অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েডের মত ক্রিকেটাররা। টুর্নামেন্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। ধোনির নেতৃত্বেই রেকর্ড নয়বার ফাইনালে খেলেছে তারা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুই বছর আগে অবসর নিলেও এখনও আইপিএল খেলছেন ৪১ বছর বয়সী ধোনি। চেন্নাই দলের সাফল্য অনেকাংশে নির্ভর করে ধোনির উপর।

ধোনি ছাড়া দলের সাফল্য নির্ভর করবে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস ও মইন আলি উপর। স্টোকসকে ১.৯৬ মিলিয়ন ডলারে কিনেছিল চেন্নাই। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ধোনির জায়গায় চেন্নাই অধিনায়ক হিসেবে স্টোকসকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে। গেল বছর দশ দলের মধ্যে নবম হয় চেন্নাই।

আইপিএল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জয়ের রেকর্ডের মালিক মুম্বাই ইন্ডিয়ান্স। গেল বছর টেবিলের তলানিতে থেকে আসর শেষ করে রোহিত শর্মার দল। এবারও দলের দায়িত্বে থাকছেন রোহিত। দলের সেরা পেসার জসপ্রিত বুমরাহকে ছাড়াই আইপিএল শুরু করতে হবে মুম্বাইকে। গেল বছর ইনজুরির কারণে খেলতে না পারা ইংল্যান্ডের জোফরা আর্চারকে এবার পাচ্ছে মুম্বাই।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

১৬তম আসরের নিলামে বড় চমক দেখায় মুম্বাই। দ্বিতীয় সর্বোচ্চ ২.১১ মিলিয়ন ডলার দিয়ে ব্যাটিং অলরাউন্ডার অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিনকে দলে নেয় মুম্বাই। সদ্য সমাপ্ত ভারতের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন গ্রিন। গ্রিনের বিধ্বংসী ব্যাটিংয়ের প্রশংসা করেছেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। তিনি বলেন, ‘আমি মনে করি, সে একজন দুর্দান্ত খেলোয়াড়। ব্যাটিং-বোলিং দু'টাই করতে পারে সে। দলের জন্য বড় অবদান রাখতে পারে গ্রিন।’

এবারের আইপিএলে আছেন তিন বিদেশী অধিনায়ক অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম-ফাফ ডু-প্লেসিস। নিয়মিত অধিনায়ক ঋসভ পান্থের জায়গায় দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিবেন ওয়ার্নার। গত ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনায় এখনও ইনজুরির থেকে সুস্থ হতে পারেননি পান্থ। ২০১৬ সালের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দাবাদকে নেতৃত্ব দিবেন মার্করাম। গেল বছর অষ্টম স্থানে থেকে আসর শেষ করেছিল সানরাইজার্স। এবারও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দায়িত্ব পালন করবেন ডু-প্লেসিস। গেল বছর ডু-প্লেসিসের নেতৃত্বে দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে বিদায় নেয় ব্যাঙ্গালুরু।

নিলামে ২.২৩ মিলিয়ন ডলারে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় ইংল্যান্ডের স্যাম কারানকে দলে নেয় পাঞ্জাব কিংস। আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিকের রেকর্ড গড়েন কারান। ১৬তম আসরের নিলামের প্রথম দফায় অবিক্রিত থাকেন বাংলাদেশের সাকিব আল হাসান ও লিটন দাস। দ্বিতীয় ডাকে সাকিব-লিটনকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। ১ কোটি ৫০ লাখ রুপিতে সাকিবকে এবং ৫০ লাখ রুপিতে লিটনকে দলে নেয় কলকাতা।

পিঠের ইনুজরির কারণে এবারের আসরের শুরু থেকে খেলতে পারছেন না কলকাতার নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তার পরিবর্তে কলকাতার অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নীতিশ রানা। আগামী ২৮ মে ফাইনাল দিয়ে পর্দা নামবে আইপিএলের এবারের আসরের।

সর্বশেষ সংবাদ

নির্বাচনি এলাকায় নিয়মিত যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

নির্বাচনি এলাকায় নিয়মিত যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

বাহরাইনের আকাশে ইরানি হামলা প্রতিহতের দাবি প্রতিরক্ষা বাহিনীর

বাহরাইনের আকাশে ইরানি হামলা প্রতিহতের দাবি প্রতিরক্ষা বাহিনীর

কুয়েতে ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও তীব্র

কুয়েতে ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও তীব্র

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক-টিমসে বড় সার্ভার বিপর্যয়

বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক-টিমসে বড় সার্ভার বিপর্যয়

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত