বুধবার, ১৯ আগস্ট, ২০২৬৪ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

শাকিব খেললেই জেতে কেকেআর !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ২:২১

শেয়ার করুনঃ
শাকিব খেললেই জেতে কেকেআর !

আইপিএলে ন’বছর খেলেছেন শাকিব আল হাসান। এর মধ্যে ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন দু’বার। সেই দু’বারই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার। নাইটরা চাইবে ২০১৪ ফিরে আসুক পরের বছর। যে বছর শাকিবের অলরাউন্ড পারফরম্যান্স দলকে সাফল্য এনে দিয়েছিল।

শুক্রবার আইপিএলের মিনি নিলামে শাকিবকে ১ কোটি ৫০ লক্ষ টাকায় তুলে নেয় কলকাতা। শুরুতে অবিক্রিত ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার। শেষ মুহূর্তে তাঁকে কেনে কলকাতা। শাকিবকে দলে পাওয়ার সঙ্গে সঙ্গেই সেই বছরের ছবি পোস্ট করে নাইটরা। ট্রফি হাতে শাকিবের ছবি আবার দেখতে চাইবে তারা। সেই লক্ষ্যেই এ বছর নাইটদের দলে শাকিব। আইপিএলে বাংলাদেশের টেস্ট অধিনায়ক ন’বছরের মধ্যে সাত বছর খেলেছেন কলকাতার হয়ে। ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত নাইটদের জার্সি ছিল তাঁর গায়। ২০১৮ এবং ২০১৯ সালে তিনি খেলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ২০২১ সালে আবার নাইটদের দলে ফেরেন শাকিব।

আরও

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

আইপিএলে যে যে বছর শাকিব ভাল খেলেছেন, সেই বছর তাঁর দলও ভাল ফল পেয়েছে। ২০১৪ সালে শাকিব খেলেন ১৩টি ম্যাচ। কলকাতা সে বছর মোট ১৬টি ম্যাচ খেলেছিলেন। শাকিব ১৩ ম্যাচে করেন ২২৭ রান এবং তুলে নেন ১১টি উইকেট। ব্যাটিং গড় ৩২.৪২, স্ট্রাইক রেট ১৪৯.৩৪। অন্য কোনও সালেই কলকাতার হয়ে শাকিব সে ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। ২০১১ সালে কলকাতা খেলেছিল ১৫টি ম্যাচ। এর মধ্যে শাকিব খেলেছিলেন সাতটি। সেই সাত ম্যাচে শাকিব করেন মাত্র ২৯ রান। উইকেট নিয়েছিলেন ১১টি। পরের বছর আইপিএল জেতে কলকাতা। শাকিব খেলেছিলেন আটটি ম্যাচ। ব্যাট হাতে মাত্র ৯১ রান করলেও বল হাতে তুলে নিয়েছিল ১২টি উইকেট। বোলার শাকিবই তখন কলকাতার অন্যতম স্পিনার।

২০১৩ সালে আইপিএলে খেলেননি শাকিব। ফেরেন ২০১৪ সালে। সেই বছর আবার ট্রফি জেতে কলকাতা। ২০১৫ সালে আইপিএলে শাকিব খেলেছিলেন মাত্র চারটি ম্যাচ। ১৪ ম্যাচ কলকাতা প্লে-অফে উঠতেই পারেনি। শাকিব ওই চার ম্যাচে ৩৬ রান করেন এবং নেন চারটি উইকেট। ২০১৬ সালের আইপিএলে শাকিব ১০টি ম্যাচ খেলেছিলেন। কলকাতা গ্রুপ পর্ব টপকালেও প্লে-অফে একটি ম্যাচ খেলেই বিদায় নেয়। শাকিবের ব্যাটে সে বার রান ছিল না। মাত্র ১১৪ রান করেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার। নিয়েছিলেন পাঁচটি উইকেট। পরের বছর আইপিএলে একটি মাত্র ম্যাচ খেলেছিলেন শাকিব। আন্তর্জাতিক ম্যাচ থাকার কারণে খেলতে পারেননি আইপিএলে। ওই একটি ম্যাচে শাকিব করেন ১ রান। কোনও উইকেট নিতে পারেননি।

আইপিএল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

২০১১ সালের নিলামে শাকিবকে ৩ কোটি ৫০ লাখ টাকায় দলে নেয় কলকাতা। ২০১৪ সালের নিলামে শাকিবের দাম উঠেছিল ২ কোটি ৮০ লাখ টাকা। ২০১৭ সালের পর শাকিবকে কলকাতা ছেড়ে দেয়। ২০১৮ সালের নিলামে তাঁকে ২ কোটি টাকা দিয়ে দলে নেয় হায়দরাবাদ। সেই দলের হয়ে ২০১৮ সালে ১৭টি ম্যাচে ২৩৯ রান করেন শাকিব। নেন ১৪টি উইকেট। হায়দরাবাদ লিগ শীর্ষে শেষ করেছিল সে বার। ফাইনালেও উঠেছিল হায়দরাবাদ। কিন্তু মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হার মানতে হয় শাকিবদের।

পরের বছর হায়দরাবাদের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন শাকিব। সে বার তিনি ন’রান করেন এবং দু’টি উইকেট নেন। ২০২১ সালে আবার কলকাতায় ফিরে আসেন শাকিব। সে বার তাঁকে আটটি ম্যাচে খেলানো হয়। সেই আট ম্যাচে শাকিব ৪৭ রান করেন এবং চার উইকেট। সে বছর কলকাতা আইপিএলের ফাইনালে ওঠে। শাকিব ফাইনালে কোনও রান করতে পারেননি। বল হাতে কোনও উইকেটও নিতে পারেননি। কলকাতাও জিততে পারেনি। চেন্নাই সে বার আইপিএল জিতে নেয়।

কলকাতা চাইবে শাকিব এ বার ফিরে যান তাঁর ২০১৪ সালের ছন্দে। ব্যাটে রান, বল হাতে উইকেট পান তিনি। সেই সঙ্গে কাপ আসুক কলকাতার হাতে। যদিও শাকিবকে সব ম্যাচে পাওয়া নাও যেতে পারে। বাংলাদেশের আন্তর্জাতিক সিরিজ় চলবে। সেখানে খেললে আইপিএলে শুরুর দিকে খেলতে পারবেন না।

সূত্র: আনন্দবাজার

সর্বশেষ সংবাদ

ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা আমিরাতের

ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা আমিরাতের

ঢাকায় ডেঙ্গুর ধরন বদল, বাড়ছে মৃত্যুঝুঁকি

ঢাকায় ডেঙ্গুর ধরন বদল, বাড়ছে মৃত্যুঝুঁকি

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, সংসদে ভোট দেবেন ৩৪৯ এমপি

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, সংসদে ভোট দেবেন ৩৪৯ এমপি

স্বামীর জানাজায় যেতে দীপু মনির প্যারোলের আবেদন

স্বামীর জানাজায় যেতে দীপু মনির প্যারোলের আবেদন

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গল বিএনপিতে নেতৃত্ব বদল ঘিরে তীব্র অসন্তোষ, বিক্ষোভ

শ্রীমঙ্গল বিএনপিতে নেতৃত্ব বদল ঘিরে তীব্র অসন্তোষ, বিক্ষোভ

২৫০ দিন সমুদ্রে, মধ্যপ্রাচ্যে মার্কিন নাবিকদের জীবন নিয়ে উদ্বেগ

২৫০ দিন সমুদ্রে, মধ্যপ্রাচ্যে মার্কিন নাবিকদের জীবন নিয়ে উদ্বেগ

নিউরো চিকিৎসায় নতুন দিগন্ত, শয্যা বাড়ছে আরও পাঁচশ

নিউরো চিকিৎসায় নতুন দিগন্ত, শয্যা বাড়ছে আরও পাঁচশ

ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, আটক

ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, আটক

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত