
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২১, ২৩:৩৯

প্রায় আড়াই দিন বৃষ্টির কারনে খেলা না হওয়ার পরও ঢাকা টেস্টে পাকিস্তানের কাছে ইনিংস ও ৮ রানের ব্যবধানে হারল বাংলাদেশ। শেষ দিনে ব্যাট করতে নেমে ১৩ উইকেট হারিয়ে ইনিংস হারের লজ্জায় ডুবল বাংলাদেশ।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হবার পর দুই ম্যাচের টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

শেষ দিনে ম্যাচ বাঁচানোর আশা জাগিয়েও হতাশ করেছে ব্যাটাররা। ম্যাচ শেষে অধিনায়ক মুমিনুল হকেরও সহজ স্বীকারোক্তি, “প্রথম ইনিংসের চেয়ে ভালো করার সুযোগ ছিল আমাদের। সাকিব, লিটন ও মুশফিক ভালো খেললেও শেষ পর্যন্ত আমরা হেরেছি। শুরুতে যদি দ্রুত দুই-তিন উইকেট হারিয়ে ফেলেন তাহলে ফেরাটা কঠিন হয়ে যায়। আমাদেরও তাই হয়েছে।”
বিস্তারিত আসছে...
কোনো ট্যাগ পাওয়া যায়নি