
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ১৬:৫২

সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন মাঠে নেমেই বিপাকে পড়ে বাংলাদেশ। পাকিস্তান পেসার হাসান আলীর বলে বোল্ড হন মুশফিকুর রহিম।৩৩ বলে ১৬ রান করেন তিনি। এরইসঙ্গে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৪৬ রান করেছে বাংলাদেশ। লিড দাঁড়িয়েছে ৯০ রান।সোমবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পারকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির চতুর্থ দিন মাঠে নামে বাংলাদেশ।

এর আগে তৃতীয় দিনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ৩৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। পাকিস্তানের প্রথম ইনিংস ২৮৬ রানেই গুটিয়ে দিয়ে পাওয়া টাইগারদের ৪৪ রানের লিড দিন শেষে দাঁড়ায় ৮৩ রানে। ১২ রান নিয়ে অপরাজিত থাকেন মুশফিক, ৮ রানে ব্যাটে ছিলেন ইয়াসির আলী।
কোনো ট্যাগ পাওয়া যায়নি