
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ২৩:৩৪

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৬ নভেম্বর) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। প্রথম সেশনে ৬৯ রানে ৪ উইকেট হারিয়ে অনেকটা বিপাকেই পড়েছিল বাংলাদেশ ।
পরে মুশফিকুর রহিম ও লিটন দাসের দেড়শ রানের জুটির সৌজন্যে চট্টগ্রাম টেস্টে লড়াই করে যাচ্ছে বাংলাদেশ। আর তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে লিটন দাস। ১০ বাউন্ডারি ও ১ ছক্কায় নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক পেলেন লিটন।
ইনজুরির কারণে বাংলাদেশ একাদশে নেই তামিম ইকবাল ও সাকিব আল হাসান। নেই সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে, সাদা পোশাকে অনেকটা তরুণ দল নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। সিনিয়রদের মধ্যে একাদশে খেলছেন মুশফিকুর রহিম।
বাংলাদেশ একাদশ

কোনো ট্যাগ পাওয়া যায়নি
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহি ও ইয়াসির আলি রাব্বি।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ফাহিম আশরাফ, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহিন শাহ আফ্রিদি।