
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ৫:৩

টসটা গুরুত্বপূর্ণ, আগের ম্যাচ শেষেই বলেছিলেন ভারতীয় অধিনায়ক কোহলি। পাকিস্তানের কাছে হেরে কোণঠাসা ভারতের কাছে এ ম্যাচটা ছিল গুরুত্বপূর্ণ, অন্তত সমীকরণ এড়াতে চাইলে। গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ টসে হারল ভারত। তবে এরপর যা হলো, তাতে টসের গুরুত্বটা থাকল না আর। দল করল তথৈবচ ব্যাটিং, কম পুঁজি নিয়ে বোলাররাও লড়তে পারলেন না ভারতের। যার ফল, দ্বিতীয় ম্যাচেও অসহায় আত্মসমর্পণ। নিউজিল্যান্ডের কাছে ভারত হারল ৮ উইকেটে।
বোলিং তাণ্ডবের পর সহজ টার্গেট তাড়া করে ব্যাটিংয়েও টিম ইন্ডিয়াকে গুঁড়িয়ে দিল নিউজিল্যান্ড। রবিবার রাতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কিউইউরা ৮ উইকেট ও ৩৩ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

এর আগে, ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে নাকানি চুবানি খাইয়ে ছাড়ে নিউজিল্যান্ড। টসে হেরে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১০ রানের বেশি করতে পারেনি বিরাট কোহলির দল।
কোনো ট্যাগ পাওয়া যায়নি