
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ২৩:৫৭

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচে জয়ের জন্য ১৪৩ রান করতে হবে বাংলাদেশের। টস হেরে ব্যাট করতে নেমে রান করে ওয়েস্ট ইন্ডিজ।

উইন্ডিজকে পেয়ে বাংলাদেশের সামনে সেই ২০০৭ সালের স্মৃতি ফেরানোর সুযোগ। মাঠ ও মাঠের বাইরে বিধ্বস্ত টাইগাদের এ ম্যাচে ‘একাগ্রতা’ আর ‘জয়ের ক্ষুধা’ চোখে পড়ার মতো। ম্যাচের শুরু থেকেই খেলোয়াড়দের শরীরী ভাষা বলছে, সংযুক্ত আরব আমিরাতে শারজাহয় ম্যাচটি জিততেই মাঠে নেমেছে বাংলাদেশ দল। বিশ্বকাপ মিশনে টিকে থাকতে জয়ের জন্য তাদের প্রয়োজন ১৪৩ রান।
কোনো ট্যাগ পাওয়া যায়নি