
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ২৩:৫৭

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যকার ব্যাট-বলে যুদ্ধ হয়না দীর্ঘদিন। প্রায় ৫ বছর পর ঐতিহ্যের লড়াইয়ে আবার মাঠে নামবে দুই দল। মরুর বুকে ম্যাচটি শুরু হবে আজ (রোববার) রাত ৮টায়। এ ম্যাচের আগে নিজদের সুপার টুয়েলভ পর্বের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ঐতিহ্যের লড়াইয়ে এই ম্যাচটিও পিছিয়ে নেই কোন অংশে। মাঠ ও মাঠের বাইরের নানা ঘটনা আর কর্মকাণ্ডে বাংলাদেশ শ্রীলঙ্কার লড়াই মানেই বাড়তি উন্মাদনা। তার রেশ দেখা গেল বিশ্বকাপের মঞ্চেও।
সঠিক সময়ে যেন জ্বলে উঠলো অভিজ্ঞ মুশফিকুর রহিমের ব্যাট। আজ (২৪ অক্টোবর) শারজায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এতে ৩২ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেছেন মুশফিক। অর্ধশতক করেছেন ওপেনার নাঈম শেখও।
এই দু'জনের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭১ রান সংগ্রহ করেছে টাইগাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেছেন নাঈম শেখ এবং মুশফিকুর রহিম করেন ৫৭ রান।

এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় লঙ্কানরা। দারুণ শুরু এনে দেন দুই ওপেনার নাঈম শেখ ও লিটন দাস। তবে দলীয় ৪০ রানের মাথায় ব্যক্তিগত ১৬ রান করে ফিরে গেছেন লিটন দাস। আর পাওয়ার-প্লেতে বাংলাদেশের সংগ্রহ ৪১ রান। এরপর আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান সাকিব আল হাসান। করুণারত্নের দুর্দান্ত একটি ডেলিভারিতে বোল্ড হয়েছেন তিনি। তার আগে দুই চারের সাহায্যে ৭ বলে ১০ রান করেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
এর পরই নাঈম শেখকে নিয়ে জুটি গড়ে তোলেন মুশফিক। দু'জনে মিলে ৭৩ রানের জুটি গড়েন। দলীয় ১২৯ রানের মাথায় ব্যক্তিগত ৬১ রান করে ফিরে যান নাঈম। ৫২ বলে সাজানো তার ইনিংসটিতে ছিল ৬টি চারের মার।