
প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ৩:৪

আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’-এ মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের কাতারে বসতে পারলেন না নাসুম আহমেদ। বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে এ পুরস্কারে মনোনয়ন পেয়েছিলেন তিনি।
কিন্তু সেরার মুকুট পরতে পারলেন না নাসুম। তাকে ও যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রাকে টপকে আইসিসির সেপ্টেম্বরের সেরা ক্রিকেটার হয়েছেন নেপালের লেগি সন্দ্বীপ লামিচান। সোমবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
গত মে মাসে প্রথমবারের মতো মনোনয়ন পেয়ে সেরা খেলোয়াড় হন মুশফিক। পরে জুলাইয়ে মনোনয়ন পেয়ে বাজিমাত করেন সাকিব। সেরার স্বীকৃতি পান তিনিও।

গত মাসে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগ-২ এ অসাধারণ বোলিং করেন লামিচান। ৬ ম্যাচে ১৮ উইকেট শিকার করেন তিনি। এতে গেল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হন নেপালি সুপারস্টার।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
একই সময়ে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৮ উইকেট নেন নাসুম। ফলে গেল মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় নাম ওঠে তার। আর আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগ-২ এ ৬ ম্যাচে ২৬১ রান করেন যুক্তরাষ্ট্রে মালহোত্রা। এতে সেপ্টেম্বরের সেরার তালিকায় মনোনয়ন পান তিনি।