
প্রকাশ: ৯ জুলাই ২০২১, ২:৪১

ব্রেন্ডন টেইলর আর কাইতানোর ব্যাটিং দৃঢ়তায় সকাল থেকে দিশেহারা বাংলাদেশের বোলাররা। নানা চেষ্টায়ও ফেরানো যাচ্ছিলো না তাদেরকে। এসময় এগিয়ে আসেন মেহেদি হাসান মিরাজ। সেঞ্চুরির পথে থাকা টেইলরকে ৮১ রানে সাজঘরে ফেরান তিনি।
মিরাজ তার ক্যারিয়ারে অষ্টমবারের মতো পেয়েছেন ফাইফারের দেখা। ৮২ রানে ৫টি উইকেট তুলে নেন এই অফস্পিনার। সাকিব সমান রান খরচায় নেন ৪টি। বাকি উইকেটটি তাসকিনের।
একপ্রান্ত আগলে ইস্পাত কঠিন মনোবল নিয়ে দাঁড়িয়ে ছিলেন ওপেনার কাইতানো। এই ম্যাচেই অভিষেক তার। অন্যপ্রান্তে সতীর্থদের আসা-যাওয়া দেখছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। নিজে একটু একটু করে এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে। তবে তার স্বপ্নও ভাঙলেন মিরাজ। ৩১১ বল মোকাবেলা করে ৮৭ রান করা কাইতানোকে কট বিহাইন্ড করেন এই অফস্পিনার।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
এরপর পরপর ৩ ওভারে একে একে আউট করেন টিরিপানো, নাওচি আর মুজারাবানিকে। তুলে নেন ৫ উইকেট।
এ নিয়ে ক্যারিয়ারের ৮ম বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকারের কীর্তি দেখালেন মিরাজ। ২৭ টেস্টের ক্যারিয়ারে তার উইকেট সংখ্যা এখন ১০৯টি।