
ফেরানো গেল ব্রেন্ডন টেইলরকে। ব্যক্তিগত ৮১ রানের মাথায় মিরাজের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন সাজঘরে। জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ১৭৮ রান।কাইতানোর ফিফটি: ব্রেন্ডন টেইলরের পর অভিষেক ম্যাচেই ফিফটি তুলে নিয়েছেন কাইতানো। দুজনের ব্যাটে ভর করে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ১৭৩ রান
পার্টনারশিপ: টেইলর ও কাইতানোর ১০০ রানের জুটি। ৫৩ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ১৬৩ রান।টেইলরের ফিফটি: ৪৬.২ ওভারের মাথায় লং-অনে সাকিবকে ছয় হাঁকিয়ে ক্যারিয়ারের ১১তম অর্ধশতক তুলে নিয়েছেন ব্রেন্ডন টেইলর।৩৫৪ রানে পিছিয়ে থেকে ব্যাটিং করছে জিম্বাবুয়ে

হারারেতে একমাত্র টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। দ্বিতীয় দিনে ৪১ ওভার ব্যাটিং করেছে জিম্বাবুয়ে। এই সময়ে ১ উইকেটে হারিয়ে স্বাগতিকরা সংগ্রহ করেছে ১১৪ রান।ওপেনার মিল্টন শুম্ভা ৪১ (৮৩) রান করে সাকিব আল হাসানের বলে এলবিডব্লু হয়ে ফেরেন সাজঘরে। দিন শেষে অপরাজিত থাকা তাকুদজয়ানশে কাইতানো ৩৩ ও ব্রেন্ডন টেইলর ব্যাটিং শুরু করেছেন তৃতীয় দিনে।
এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে সংগ্রহ করে সব উইকেট হারিয়ে ৪৬৮ রান। মাহমুদউল্লাহ করেন ১৫০ রান। এছাড়া লিটন দাস ৯৫, তাসকিন আহমেদ ৭৫ ও মুমিনুল হক করেন ৭০ রান।প্রথম ইনিংসে জিম্বাবুয়ের পক্ষে ৪ উইকেট নেন ব্লেসিং মুজারাবানি। ২টি করে উইকেট নেন ডোনাল্ড তিরিপানো ও ভিক্টোর নায়ুচি। এছাড়া ১ উইকেট করে নেন রিচার্ড নাগারভা ও মিল্টন শুম্ভা।