জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে মাত্র ৯ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়তে হয় আবাহনীকে।
নাজমুল হোসেন শান্তকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক মুশফিকুর রহিম। ম্যাচের পঞ্চম ওভারের বল করছিলেন মোহামেডান দলনেতা সাকিব। শেষ বলে মুশফিকুর রহিম ছিলেন স্ট্রাইকে।
এলবিডব্লিউর আবেন করছিলেন সাকিব। তবে দায়িত্বে থাকা আম্পায়ার কোনও সাড়া দেননি। এতে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাম্পে লাথি দিতে দেখা যায় সাকিবকে। তার পরই আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে।