রবিবার, ১০ মে, ২০২৬২৭ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

আইপিএলে ছেড়ে পালাচ্ছেন অস্ট্রেলিয়ানরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২১, ১৪:২০

শেয়ার করুনঃ
আইপিএলে ছেড়ে পালাচ্ছেন অস্ট্রেলিয়ানরা

ভারতে আঘাত হেনেছে প্রবল ভাবে মহামারি করোনা ভাইরাস । করোনাভাইরাসের ভয়াবহ ঊর্ধ্বগতির মাঝে আইপিএল ছেড়ে যাচ্ছেন একের পর এক ক্রিকেটার। সবশেষ ২৪ ঘণ্টায় চার জন সরে দাঁড়িয়েছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি আসর থেকে। তারা হলেন ভারতের রবীচন্দ্রন অশ্বিন এবং অস্ট্রেলিয়ার তিন খেলোয়াড় অ্যান্ড্রু টাই, অ্যাডাম জ্যাম্পা ও কেন রিচার্ডসন।

অস্ট্রেলিয়ার স্পিনার জ্যাম্পা ও পেসার রিচার্ডসন ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করে নিয়েছেন। দুজনই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্কোয়াডের সদস্য। তাদের সিদ্ধান্তের বিষয়টি সোমবার নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এক বিবৃতিতে বেঙ্গালুরু জানিয়েছে, ‘অ্যাডাম জ্যাম্পা ও কেন রিচার্ডসন ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়াতে ফিরে যাচ্ছেন। আইপিএলের বাকি অংশে তাদেরকে পাওয়া যাবে না। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সব ধরনের উপায়ে তাদের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে।’

আরও

চমক নিয়ে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা

চমক নিয়ে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা

এর আগে রবিবার রাতে আইপিএল ছাড়ার কথা জানিয়েছেন ভারতের স্পিন অলরাউন্ডার অশ্বিন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইরত পরিবার ও আত্মীয়-স্বজনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের এই তারকা। পরিস্থিতির উন্নতি হলে ফিরবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অশ্বিন লিখেছেন, ‘কাল (সোমবার) থেকে এ বছরের আইপিএল থেকে আমি বিরতি নিচ্ছি। কোভিড-১৯ ভাইরাসের বিপক্ষে লড়ছে আমার পরিবার ও আত্মীয়-স্বজনরা। এই কঠিন সময়ে আমি তাদের পাশে দাঁড়াতে চাই। পরিস্থিতি সঠিক দিকে এগোলে আমি খেলায় ফিরব বলে প্রত্যাশা করি। দিল্লি ক্যাপিটালসকে ধন্যবাদ।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
অস্ট্রেলিয়াভারতঅ্যান্ড্রু টাই
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত

রাজস্থান রয়্যালসের অজি পেসার টাই রবিবারই দেশের উদ্দেশে রওনা হয়েছেন। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়েছিল, ব্যক্তিগত কারণে আইপিএল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নিজ দেশের রেডিও স্টেশন এসইএনকে টাই বলেছেন ভিন্ন কথা। করোনাভাইরাস পরিস্থিতিতে সীমান্ত বন্ধ হয়ে গেলে অস্ট্রেলিয়াতে ফেরা নিয়ে শঙ্কার কথা উল্লেখ করেছেন তিনি। জ্যাম্পা আর রিচার্ডসনও যে করোনার কারণে সরে দাঁড়িয়েছেন, তা আলাদা করে না বললেও চলে।

আইপিএলে অংশ নেওয়া ক্রিকেটারদের অনেকের মধ্যেই বিরাজ করছে শঙ্কা। সেটা বোঝা গেছে মুম্বাই থেকে দোহা হয়ে সিডনিগামী বিমানে চড়া টাইয়ের মন্তব্যে, ‘অবশ্যই উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে। আমার ফেরার কথা শুনে অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি কোন পথে ও কীভাবে বাড়িতে ফিরছি, তা জানতে অনেকে ভীষণ আগ্রহী ছিল।’

উল্লেখ্য, গত সপ্তাহে টাইয়ের রাজস্থান সতীর্থ লিয়াম লিভিংস্টোন ফিরে যান ইংল্যান্ডে। জৈব-সুরক্ষা বলয়ে দীর্ঘদিন থাকার মানসিক ধকল নিতে না পারার কথা জানিয়েছিলেন এই ব্যাটসম্যান। তবে এতো কঠিন বাস্তবতার মাজে চলমান এবারের আইপিএল । 

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ সংবাদ

থালাপতি বিজয়ের নেতৃত্বে তামিল রাজনীতিতে যুগান্তকারী পরিবর্তন

থালাপতি বিজয়ের নেতৃত্বে তামিল রাজনীতিতে যুগান্তকারী পরিবর্তন

ইরানের ইউরেনিয়াম নিতে প্রস্তুত রাশিয়া, পুতিনের বার্তা

ইরানের ইউরেনিয়াম নিতে প্রস্তুত রাশিয়া, পুতিনের বার্তা

মায়ের ত্যাগ স্মরণে বিশ্বজুড়ে পালিত মা দিবস

মায়ের ত্যাগ স্মরণে বিশ্বজুড়ে পালিত মা দিবস

গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি, তিনজন নিহত

গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি, তিনজন নিহত

পুলিশকে জনগণের পক্ষে থাকার আহ্বান-তারেক রহমান

পুলিশকে জনগণের পক্ষে থাকার আহ্বান-তারেক রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত