শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬৩ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশে করোনা

কক্সবাজার জেলায় আইওএম'র প্রযুক্তির 'কোভিড ইনফো লাইন' উদ্বোধন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ জুন ২০২০, ১:১৫

শেয়ার করুনঃ
কক্সবাজার জেলায় আইওএম'র প্রযুক্তির 'কোভিড ইনফো লাইন' উদ্বোধন
কক্সবাজার জেলায় কোভিড-১৯ মহামারীর কারণে চলাচলে বিধিনিষেধের নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রবাহ রক্ষার গুরুত্ব ইতোমধ্যে অনুধাবিত হয়েছে। ভাইরাস সম্পর্কে ব্যাপক গুজব এবং ভুল তথ্যের কারণে এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে প্রমাণ-ভিত্তিক যোগাযোগ বজায় রাখা এখন যথেষ্ট কষ্টসাধ্য।

মহামারীটি বাংলাদেশের কক্সবাজারে জেলায়ও বিশ্বের অন্যতম বড় শরণার্থী শিবিরের ৮৬০,০০০ রোহিঙ্গা শরণার্থীসহ প্রায় ১.২ মিলিয়ন অরক্ষিত মানুষের জন্য একটি বিরাট ঝুঁকি হিসেবে ধরা হচ্ছে। গত সপ্তাহে রোহিঙ্গা শিবিরে কোভিড-১৯- এর কারণে প্রথম মৃত্যু হয়েছিল যার মাধ্যমে,ভাইরাস প্রতিরোধে মানবিক সহায়তা কাজে নিয়োজিত সংস্থাগুলোর অব্যাহত প্রচেষ্টার গুরুত্ব আরো বাড়িয়েছে। চলমান স্বাস্থ্যসেবার পাশাপাশি যথাযথ শারীরিক দূরত্ব বজায় রেখে মানবিক সহায়তা কাজে নিয়োজিত সংস্থাগুলো এবং উপকারভোগীদের মধ্যে যোগাযোগ বজায় রাখা একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে পরিলক্ষিত হচ্ছে যার জন্য উদ্ভাবনী সমাধান প্রয়োজন।

প্রয়োজনীয় তথ্য প্রচার এবং এই সংকটে মানুষের প্রতিক্রিয়া সংগ্রহ করতে বাংলাদেশ সরকার এবং স্থানীয়দের সাথে নিবিড় সহযোগীতার মাধ্যমে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম- জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা) এপ্রিলের শেষের দিকে ইন্টারএক্টিভ ভয়েস রেসপন্স (আইভিআর) নামক একটি গণযোগাযোগ পদ্ধতি চালু করে।

আরও

বিশ্বে করোনায় শনাক্ত কমলেও, বেড়েছে মৃত্যু

বিশ্বে করোনায় শনাক্ত কমলেও, বেড়েছে মৃত্যু
‘কোভিড ইনফো লাইন’ নামের এই তথ্য প্রবাহ ব্যবস্থায় ফোন নেটওয়ার্কের মাধ্যমে রোহিঙ্গা শিবিরগুলোতে শরণার্থীদের নিজস্ব ভাষায় রেকর্ড করা প্রয়োজনীয় তথ্য এবং বার্তা পৌঁছে দেওয়া হয়। ‘কোভিড ইনফো লাইন’-এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের প্রশ্ন, মন্তব্য রেকর্ড করতে ও তাদের চিন্তাধারা আইওএম-এর কাছে জানাতে পারে যাতে যথার্থ উত্তর পাওয়া যায়। এই পদ্ধতিতে সুবিধাভোগীদের কাছে আইওএম-এর জবাবদিহি আরো বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশে করোনা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
আইওএম বাংলাদেশ মিশনের উপ-প্রধান ও কক্সবাজার কার্যালয়ের প্রধান ম্যানুয়েল পেরেইরা বলেনঃ “শরণার্থীসহ অন্যান্য জনগোষ্ঠীদের কাছে জবাবদিহিতা আরো নিশ্চিত করতে এবং দ্বিমুখী যোগাযোগ আরো বাড়াতে আইভিআর পদ্ধতি আরেকটি পদক্ষেপ। তাদের নিজস্ব ভাষায় এবং মধ্যস্থতাকারী ছাড়াই প্রশ্ন ও উদ্বেগ প্রকাশের ফলে আইওএম তার সেক্টর অনুযায়ী কার্যক্রম আরো গতিশীল করার সুযোগ পাচ্ছে।“

গত ২ জুন পর্যন্ত ২৬,০০০ এরও বেশি ‘কোভিড ইনফো লাইন’ ব্যবহারকারী নিবন্ধিত হয়েছেন। ক্যাম্পে কোভিড-১৯ এর অবস্থা, রোগ সম্পর্কে সাধারণ তথ্য ও নিজের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে জানতে চেয়ে ব্যবহারকারীরা গত ২৬ এপ্রিল থেকে শুরু করে এখন পর্যন্ত আইওএম-এর কাছে প্রায় ২০,০০০ বার্তা প্রদান করেছেন। এই হিসেবে প্রতি পরিবারে গড়ে একজন ব্যবহারকারী থাকলে প্রায় ১,১২,০০০ শরণার্থী তথ্য পেয়েছেন এবং তাদের প্রতিক্রিয়া আইওএম-কে জানিয়েছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) এবং ইন্টার সেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি)- এর যৌথ-অনুমোদিত ৩৬টি বার্তা ব্যবহার করে সুবিধাভোগীদের কাছে ২৩৫,০০০ এরও বেশি ফোনকল করা হয়েছে। সরবরাহকৃত বার্তাগুলোর বিষয়বস্তুর মধ্যে রয়েছে ‘মৌলিক কোভিড-১৯ সংক্রান্ত তথ্য’ যেমন এর লক্ষণ ও স্বাস্থ্যকর সর্বোত্তম অনুশীলন; ‘রোগ নির্ণয়, আইসোলেশন এবং কোয়ারিন্টিন’ ও এর মাধ্যমে আইসোলেশন এবং ট্রিটমেন্ট সেন্টার সম্পর্কে নিয়মিত আপডেট জানানো, কোয়ারিন্টিন-এর আবশ্যকতা এবং বাংলাদেশে নিশ্চিত হওয়া রোগীদের আপডেটসহ নানা বিষয়াদি।

আরও

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার
আইভিআর পদ্ধতির প্রাথমিক লক্ষ্য ছিল একটি প্রমাণ-ভিত্তিক তথ্য প্রবাহ তৈরি করা যা কক্সবাজার জেলাজুড়ে ঝুঁকিতে থাকা মানুষের পক্ষে অভিগম্য হয়। তবে এই মহামারী সংকটে কার্যক্রমে ভবিষ্যতে এই পদ্ধতির সক্ষমতা এবং কাজের ক্ষেত্র আরো বাড়তে পারে। ৬১,০০০ এরও বেশি ‘কোভিড ইনফো লাইন’ ব্যবহারকারী ঘূর্ণিঝড় আম্ফানের সময় জরুরি সতর্কতা ব্যবস্থার বার্তা পেয়েছিল। রোহিঙ্গা সুবিধাভোগীরা প্রয়োজনীয় আশ্রয়, ওয়াশ কার্যক্রম এবং জীবিকা নির্বাহের ব্যবস্থা শনাক্ত করতে এই যোগাযোগ চ্যানেলটি ব্যবহার করেছেন। আইভিআর পদ্ধতিটি ব্যতীত এটা হয়ত ব্যাপকভাবে সম্ভব হত না।

কক্সবাজার জেলার স্থানীয় জনগোষ্ঠিদের জন্য আইওএম এই আইভিআর পদ্ধতির সুযোগ বাড়ানোর জন্য সক্রিয়ভাবে কাজ করছে। গত ৩১ মার্চ পর্যন্ত রোহিঙ্গা শিবিরে ২৯ জন কোভিড-১৯ আক্রান্ত চিহ্নিত হয়েছে। এই সময়ে বাংলাদেশে ৫৭,০০০ এরও বেশি কোভিড-১৯ আক্রান্ত চিহ্নিত হয়েছে এবং দেশে এই রোগে মৃতের সংখ্যা হাজার ছুঁই ছুঁই। আইওএম-এর এই মিশনের সংকটমুহুর্তকালীন যোগাযোগ ব্যবস্থায় আইভিআর পদ্ধতির অবদান অপরিসীম। যেহেতু এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়াছে, শরণার্থী শিবিরের ভিতরে-বাইরে মানসম্পন্ন তথ্য প্রয়োজনীয় লোকদের কাছে পৌঁছানোর জন্য এই ব্যবস্থাই হতে পারে পুরো কার্যক্রমের  মধ্যে সবচেয়ে কার্যকরী।

সর্বশেষ সংবাদ

বেলুচিস্তানে নিরাপত্তা বহরে হামলা, বহু সেনা নিহতের দাবি

বেলুচিস্তানে নিরাপত্তা বহরে হামলা, বহু সেনা নিহতের দাবি

অর্থ পাচার মামলায় হরিদাস তরণী দাস কারাগারে, জামিন নামঞ্জুর

অর্থ পাচার মামলায় হরিদাস তরণী দাস কারাগারে, জামিন নামঞ্জুর

ব্যাটে-বলে দাপট, জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে ফিরল টাইগাররা

ব্যাটে-বলে দাপট, জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে ফিরল টাইগাররা

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা, কমবে জ্বালানি আমদানি

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা, কমবে জ্বালানি আমদানি

সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় সরকার: মির্জা ফখরুল

সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় সরকার: মির্জা ফখরুল

এ সম্পর্কিত আরও পড়ুন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে পৌঁছে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ক্লাসে অংশ নেন এবং তাদের পড়াশোনা, খাওয়া, ঘুম, খেলাধুলা ও ইবাদতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন যাতে

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীর কুয়াকাটায় উপজেলা পর্যায়ে যৌথভাবে DOF এবং MMO এর উদ্যোগে মাঠ পর্যায়ে বেসলাইন জরিপ ও নৌকা নিবন্ধন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হোটেল মিয়াদ ইন্টারন্যাশনালে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তারা এবং শতাধিক জেলে অংশগ্রহণ করেন। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এই কর্মশালার আয়োজন করেন এবং সাসটেইনেবল মেরিন ফিশারিজ প্রকল্পের অর্থায়নে এটি পরিচালিত হয়।

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে কোস্ট গার্ড ও র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গলের ভেতর থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে ছিল এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা, এক কেজি ইয়াবা তৈরির সম্ভাব্য কাঁচামাল ও এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভ সড়কের পাশে হ্যাচারি সংলগ্ন

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষণা দিয়েছে, কোভিড-১৯ এখন বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা প্রতিনিধিত্ব করে না। আজ শুক্রবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  কর্মকর্তারা বলছেন, ২০২১ সালের জানুয়ারিতে এ ভাইরাসে প্রতি সপ্তাহে মৃত্যুর হার সর্বোচ্চ চূড়ায় ছিল। সেই সময় প্রতি সপ্তাহে করোনায় প্রাণহানি হয়েছে এক লাখের বেশি। সেখান থেকে মৃত্যু প্রতি সপ্তাহে তিন হাজার ৫০০ জনে নেমেছে।  ডব্লিউএইচও-এর প্রধান বলেন,

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬৪০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৭৫৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫১১ জন। শুক্রবার (২৪ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২০০ জনের এবং আক্রান্ত

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান