
প্রকাশ: ৫ এপ্রিল ২০২০, ২০:১

সর্দি ও জ্বরে আক্রান্ত হয়ে নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের কালীহর জোয়ার্দ্দারপাড়া গ্রামে এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। রোববার ভোর ৪টার দিকে তিনি মারা যান।স্থানীয়রা জানান, ওই নারী বিদেশ কিংবা ঢাকা ফেরত কারো সংস্পর্শে যাননি। গত চার-পাঁচ দিন ধরে তিনি সর্দি জ্বরে ভুগছিলেন। তিনি নিঃসন্তান ছিলেন। তার স্বামী ও একটি পালিত কন্যাসহ বাড়িতেই বসবাস করতেন।স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন জানান, গত চারদিন ধরে ওই নারীর হালকা জ্বর ও কাশি ছিল। হঠাৎ করে শনিবার থেকে শ্বাসকষ্টসহ পাতলা পায়খানা শুরু হয়। এ অবস্থায় রোববার ভোরে তিনি নিজ বাড়িতে মারা যান।
