
প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ১৭:২২

আজহারী বলেন, করোনা আমাদের উপার্জিত, পাপের ফসল। আমরা যদি নাফরমানি ছেড়ে দিই এক আল্লাহর ইবাদতে মগ্ন হতাম, আল্লাহর দেয়া বিধিবিধান, শরিয়ার নিয়মকানুন ও ইসলামকে যদি মেনে চলতাম তা হলে এই আজাব, গজব, বিপর্যয় মহামারী আক্রমণ করত না।
হালের এই জনপ্রিয় বক্তা মহামারীর দ্বিতীয় কারণ হিসেবে সুনানে ইবনে মাজার একটি হাদিসে পেশ করেন। যেখানে আল্লাহর রাসুল (স.) বলেছেন, কোনো সমাজে যখন অশ্লীলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ ওই সমাজে মহামারী (তয়ু’ম) পাঠান।

তিনি বলেন, গোটা বিশ্বে অশ্লীলতা, ন্যুডিজমে ছেয়ে গেছে। পত্রপত্রিকা ম্যাগাজিনে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াতে অশ্লীল ছবি, ভিডিও, নারী-পুরুষের অশ্লীল দৃশ্য এখন খুবই সহজলভ্য। ইন্টারনেট, ইউটিউবের কারণে এগুলোর অ্যাকসেস পেয়ে যাচ্ছে। ফলে গোটা বিশ্ব এখন অশ্লীলতায় সয়লাব।
আজহারী বলেন, গোটা বিশ্বটাই একটি পরীক্ষা। আল্লাহ দেখতে চান এই জীবন-মৃত্যুর ধারাবাহিকতায় কে ভালো কাজ করে আর কে খারাপ কাজ করে তা আল্লাহ দেখতে চান। তিনি বলেন, সুরা মুলকে আল্লাহ বলেছেন, কে তোমাদের ভালো কাজ সম্পাদন করে আর কে খারাপ কাজ করে তা তিনি দেখতে চান। এ জন্য আল্লাহ পরীক্ষা হিসেবে দুর্যোগ মহামারী পৃথিবীতে পাঠান।
তিনি বলেন, সহিহ মুসলিমের একটি বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর রাসুল বলেছেন– এই মহামারী এক ধরনের আজাব। যেটা পূর্ববর্তী অনেক জাতির ওপর চাপিয়েছেন। বিশেষ করে এখানে বনি ইসরাইল জাতির প্রতি বলা হয়েছে।