
প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ৪:৫

প্রাণঘাতী করোনাভাইরাসটি পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে বলে দাবি করেছেন ব্রিটিশ রাজনীতিক ও লেবার পার্টির নেতা জেরেমি করবিনের বড় ভাই খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানী ও মানবাধিকারকর্মী পিয়ার্স করবিন। মার্কিন প্রযুক্তি ব্যবসায়ী বিলিয়নিয়ার বিল গেটস ও বিনিয়োগ মোগল খ্যাত জর্জ সরোসের মতো অতি ধনীদের হাত রয়েছে বলেও দাবি পিয়ার্স করবিনের।
করোনা নিয়ে পিয়ার্স করবিনের এ বক্তব্য বিশ্বজুড়ে বিশেষ করে জোর আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। করোনার পেছনের গোমর ফাঁস করায় তাকে সাধুবাদ দিচ্ছেন অনেকেই। কেউ কেউ তার এই বক্তব্য ‘সমাজের জন্য ক্ষতিকর’ ও ‘পাগলের প্রলাপ’ বলেও অভিহিত করছেন।
