
প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ২২:১২

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, দেশে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে দুজন ইতালিফেরত ও একজন কুয়েত থেকে এসেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে একজন বয়স্ক ব্যক্তি মারা গেছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব