
প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ১৯:৫১

করোনাভাইরাস মহামারি নিয়ে যুক্তরাজ্যের পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) বিভাগের একটি গোপন নথি ফাঁস হয়েছে। এই নথিতে দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত অন্তত ৭৯ লাখ মানুষকে হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে লেখা ওই গোপন নথি দেশটির দৈনিক দ্য গার্ডিয়ানের হাতে এসেছে। নথিতে বলা হয়েছে, বৈশ্বিক এই মহামারির ছোবল যুক্তরাজ্যে ২০২১ সালের বসন্ত পর্যন্ত চলতে পারে।
