সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬১৪ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশে করোনা

কুরিয়ার সার্ভিসে স্ত্রী নেন কোটি কোটি টাকা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ অক্টোবর ২০১৯, ১৬:৩৬

শেয়ার করুনঃ
কুরিয়ার সার্ভিসে স্ত্রী নেন কোটি কোটি টাকা

বিপুল পরিমাণ ঘুষের টাকা স্থানান্তর করতে ডিআইজি প্রিজন (হেডকোয়ার্টার্স) বজলুর রশীদ অভিনব পন্থা বেছে নিয়েছেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শতাধিক ধাপে পাঠিয়েছেন কয়েক কোটি টাকা। টাকা তুলেছেন তার স্ত্রী রাজ্জাকুন নাহার। এজন্য প্রকৃত ঠিকানা গোপন করে স্ত্রীর নামে তোলা হয় মুঠোফোনের সিম। এছাড়া সরাসরি নিজে টাকা না পাঠিয়ে ঘুষ চ্যানেলের নির্ভরযোগ্য সোর্স ব্যবহার করেছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানী টিমের এক মাসের প্রচেষ্টায় ডিআইজির ঘুষ-কাণ্ডের আদ্যপ্রান্ত বেরিয়ে আসে।

টাকা লেনদেনে কুরিয়ার সার্ভিসের মানিরিসিটসহ অন্যান্য তথ্যপ্রমাণ দেখে বিস্মিত হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সকালে মন্ত্রীর ধানমণ্ডির বাসভবনে এ বিষয়ে আলাপকালে প্রতিবেদককে তিনি বলেন, ‘সাহস কত বড়? তথ্যপ্রমাণ তুলে ধরে আপনারা প্রতিবেদন করেন। কাউকে ছাড়া হবে না।’ এরপর মন্ত্রী তাৎক্ষণিকভাবে দুর্নীতিগ্রস্ত কারা ডিআইজি বজলুর রশীদের বিষয়ে খোঁজ নিতে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে নির্দেশ দেন।’

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্ত্রীর নামে কোটি কোটি টাকা পাঠানোর বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ডিআইজি প্রিজন বজলুর রশীদ একেবারে অস্বীকার করেন। তিনি দাবি করেন, ‘ওই নম্বরটি দেড় বছর আগে হারানো গেছে। তাছাড়া এভাবে টাকা পাঠানোর অভিযোগ একেবারে ডাহা মিথ্যা।’ এদিকে এর একদিন পর এ সংক্রান্ত নথিপত্র দেখার কথা বলে একটি অভিজাত হোটেলে প্রতিবেদককে বসার প্রস্তাব দেন ডিআইজি প্রিজন বজলুর রশীদ। কিন্তু সেখানে উপস্থিত হয়ে স্বচক্ষে বিস্তারিত তথ্যপ্রমাণ দেখে তিনি হতচকিত হয়ে পড়েন। এক পর্যায়ে বিপুল পরিমাণ ঘুষের টাকা স্ত্রীর কাছে এই কৌশলে পাঠানোর কথা অকপটে স্বীকার করে নেন। এরপর তিনি প্রতিবেদককে সরাসরি টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন। এই অপচেষ্টায় ব্যর্থ হয়ে বলেন, ‘ভাই মানসম্মানটা রক্ষা করেন। এসব নথিপত্র সব মেনে নিয়েছি। আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করেন।’

আরও

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

তথ্যানুসন্ধানে এসএ পরিবহনের মাধ্যমে ঘুষ লেনদেনের ২৪টি রসিদ পাওয়া যায়। সূত্র জানায়, যদিও বাস্তবে এ ধরনের রসিদের সংখ্যা শতাধিক। প্রাপ্ত রসিদে টাকার যোগফল দাঁড়ায় প্রায় কোটি টাকা। অর্থাৎ শুধু এসএ পরিবহনে কুরিয়ার করেই ডিআইজি প্রিজন বজলুর রশীদ ঘুষের কয়েক কোটি টাকা স্ত্রীর কাছে পাঠিয়েছেন। কুমিল্লা থেকে তৌহিদ হোসেন মিঠু (মোবাইল নং ০১৭২৬০১২০০৭) নামে একজন এই টাকা বজলুর রশীদের স্ত্রী রাজ্জাকুন নাহারের নামে নেয়া (০১৮৫৬৫৫৭৩৫৮) মোবাইল নম্বরে পাঠাতেন। রেবা নামে এই টাকা গ্রহণ করার তথ্য নিশ্চিত করা হয়। আর রাজ্জাকুন নাহার রেবাই হল ডিআইজি বজলুর রশীদের স্ত্রী।

বহিঃবিশ্বে করোনা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এ বিষয়ে তৌহিদ হোসেন মিঠুর কাছে বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কুমিল্লা থেকে একটি অনলাইন পরিচালনা করি। বজলুর রশীদের স্ত্রীকে কোটি কোটি টাকা পাঠানোর বিষয়টি সম্পর্কে কিছুই জানি না।’ এরপর থেকে কয়েকজন সংবাদকর্মী মিঠুর পক্ষে প্রতিবেদককে ফোন করে রিপোর্ট না করার অনুরোধ করতে থাকেন। এই মিঠুর পিতার নাম আবুল খায়ের। তিনি প্রধান কারারক্ষী হিসেবে অবসরে গেছেন।

সূত্র জানায়, মূলত তার পিতার মাধ্যমেই ডিআইজির সঙ্গে মিঠুর বিশেষ সখ্য গড়ে ওঠে। এক সময় সিনিয়র জেল সুপার হিসেবে কুমিল্লায় কর্মরত ছিলেন বজলুর রশীদ। ওই সময় থেকেই তার সঙ্গে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে তৌহিদ হোসেনের। খোঁজ নিয়ে জানা যায়, অবৈধ টাকা সহজে লেনদেনের স্বার্থে ভুল ঠিকানা দিয়ে একটি মোবাইল ০১৮৫৬৫৫৭৩৫৮ নম্বর সংগ্রহ করেন। ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর কারা ডিআইজি বজলুর রশীদের স্ত্রী রাজ্জাকুন নাহারের নামে সিমটি রেজিস্ট্রেশন করা হয়। ওই সিম রেজিস্ট্রেশনে তার নাম সঠিক থাকলেও ঠিকানা দেয়া রয়েছে নওগাঁর নেয়ামতপুর। সিম রেজিস্ট্রেশন ফরমে গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের যে নম্বর (এনআইডি-১৯২৬৭১০০৬৯৯৭৮) রয়েছে তা যাচাই করা হয়। এতে দেখা যায়, প্রকৃত ঠিকানা দেয়া হয় জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নিশিন্দি গ্রাম। জাতীয় পরিচয়পত্রে গ্রামীণফোনের আরেকটি নম্বর দেয়া আছে।

বজলুর রশীদের স্ত্রীর নামে এই টাকা লেনদেনের বিষয়ে জানতে চাইলে কারা অধিদফতরের একজন কর্মকর্তা বলেন, ‘কারা সদর দফতরে ডিআইজি পদে থাকায় বজলুর রশীদ সারা দেশের বিভিন্ন কারাগার থেকে চাঁদার নামে নির্ধারিত রেটে ঘুষ নিয়ে থাকেন। এই তৌহিদই তার ক্যাশিয়ার। লেনদেন যেভাবে : জাতীয় দৈনিকের অনুসন্ধানে টাকা পাঠানোর ক্ষেত্রে এসএ পরিবহনের প্রাপ্ত মানিরিসিটগুলোতে দেখা গেছে, চলতি বছর ছাড়াও ২০১৭ সাল থেকেই মোবাইল নম্বরের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করেছেন রাজ্জাকুন নাহার। এর মধ্যে গত ২০ জানুয়ারি ৯৫৮৮২৫ রসিদে ৫০ হাজার টাকা, ১৭ ফেব্রুয়ারি ৯৫৮১০৮ রসিদে ১ লাখ ২ হাজার টাকা, ২৪ ফেব্রুয়ারি ৯৫৮১৪৩ রসিদে ২ লাখ টাকা, ২০ মে ৯৫৯০৬০ রসিদে ১ লাখ টাকা, ২৩ মে ১ লাখ ১৫ হাজার টাকা, ২৭ মে ৯৫৯১৪১ রসিদে ১ লাখ ৯৮ হাজার ৩৫০ টাকা, ৬ জুলাই ৯৫৯৪৬৯ রসিদে ৩ লাখ টাকা, ১৪ জুলাই ৯৫৮৯৭২ রসিদে ১ লাখ টাকা, ২২ জুলাই ৯৫৯৫১২ রসিদে ১০ লাখ ১০ হাজার, ১৬ জুলাই ৯৫৯৪৭০ রসিদে ৩ লাখ টাকা, ৪ মার্চ ৯৫৮২১৮ রসিদে ২ লাখ টাকা, ২৬ সেপ্টেম্বর ৯৫৯৫৪১ রসিদে ১১ লাখ ৫০ হাজার টাকা, ৪ অক্টোবর ৯৫৯৭৪৯ রসিদে ৬ লাখ টাকা স্ত্রীর কাছে পাঠানো হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

২০১৮ সালের ৮ ডিসেম্বর ৯৫৮৪৮১ রসিদে ২ লাখ ৯৮ হাজার টাকা, ১৯ মার্চ ৯৫৮৩৪৫ রসিদে ৪ লাখ ৯৪ হাজার টাকা, ১১ এপ্রিল ৮৪২১২৮ রসিদে ৩ লাখ টাকা, ২০ নভেম্বর ৮৪২২৩৯ রসিদে ২ লাখ ৬০ হাজার টাকা, ৩০ সেপ্টেম্বর ২ লাখ ৬০ হাজার টাকা, ৯৫৭৬৪০ রসিদে (তারিখ অস্পষ্ট) ২ লাখ টাকা, ২০১৭ সালের ৪ মার্চ ৯৫৮১৬৯ রসিদে ৬ লাখ ৮ হাজার টাকা, (১৬ অক্টোবর সাল অস্পষ্ট) ৮১৭২৩৮ রসিদে ১ লাখ টাকা, (৮ অক্টোবর সাল অস্পষ্ট) ৮১৭১৫৭ রসিদে ১ লাখ ২০ হাজার টাকা, ৯৫৯৭১৩ রসিদে (তারিখ অস্পষ্ট) ৬ লাখ ৪৪ হাজার টাকা, ২০১৭ সালের ১৪ অক্টোবর ৮১৭২১৭ রসিদে ৩ লাখ টাকা, ১২ অক্টোবর ৮১৭২০৭ রসিদে ৫ লাখ ২০ হাজার টাকা লেনদেন করা হয়। কুমিল্লা থেকে তৌহিদ হোসেন মিঠুর পাঠানো টাকা এসএ পরিবহনের কাকরাইলের প্রধান অফিস থেকে শুধু মোবাইলে মালিকানা নিশ্চিত করে বিপুল অঙ্কের এই টাকা তুলে নেয়া হয়। এছাড়া রসিদে জামালপুর থেকে দুলাল মিয়া নামে ডিআইজি বজলুর রশীদের স্ত্রী রাজ্জাকুন নাহারকে আরও কিছু টাকা পাঠাতে দেখা যায়। এর মধ্যে ৯৫৮৭৮৯ রসিদে (তারিখ অস্পষ্ট) ৩৪ হাজার টাকা, ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি ৪ হাজার টাকা এবং ৪ জুলাই ৯৫৯৩৭০ রসিদে ৩৩ হাজার টাকা পাঠানোর তথ্য পাওয়া যায়। দুলাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ডিআইজি বজলুর রশীদের চাচাতো ভাই হিসেবে পরিচয় দেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো সহযোগিতা করতে পারবেন কিনা জানতে চাইলে বলেন, ‘রাতে ফোন দিয়ে ভাইয়ের (বজলুর রশীদ) সঙ্গে যোগাযোগ করে জানাতে পারব।’

কারা অধিদফতরের একজন প্রভাবশালী কর্মকর্তার বডিগার্ড নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কিছুদিন আগে কারা অধিদফতরে স্টোরকিপার, অফিস সহকারী, ড্রাইভার, দর্জি মাস্টারসহ বিভিন্ন পদে বেশ কিছুসংখ্যক লোক নিয়োগ করা হয়। কিন্তু এই নিয়োগকে কেন্দ্র করে ব্যাপকভাবে ঘুষ বাণিজ্যের পসরা সাজান ডিআইজি বজলুর রশীদ। তার স্ত্রী নিয়োগ বাণিজ্যের অলিখিত দায়িত্ব পান। ফলে টাকার লেনদেন তার মাধ্যমেই হতো। এভাবে তার মতো কারাগারের বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তাদের স্ত্রীরাও একে একে এই নিয়োগ বাণিজ্যে জড়িয়ে পড়েন।’ বিস্তারিত জানতে চাইলে ওই দেহরক্ষী বলেন, ‘নিয়োগ বাণিজ্যের ময়মনসিংহ কারাগারের একজন কর্মকর্তার স্ত্রীর কাছ থেকে ৫০ লাখ টাকা নেন রাজ্জাকুন নাহার। ডিআইজি প্রিজন বজলুর রশীদের সমমর্যাদার আরেক কর্মকর্তার স্ত্রীর কাছ থেকে দুই দফায় নিয়েছেন ৬ লাখ টাকা। এছাড়া ঢাকায় একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন কারারক্ষীর কাছ থেকে নিয়োগ বাণিজ্যের ৫৮ লাখ টাকা নিয়ে গেছেন বজলুর রশীদ নিজেই। এই টাকার বিনিময়ে বেশ কয়েকজনকে নিয়োগ দেয়ার কথা ছিল। কিন্তু অনেকেরই চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইতে গিয়ে ওই এক কারারক্ষীকে ময়মনসিংহে বদলি করে দেয়া হয়। আরেক কারা রক্ষীর কাছ থেকে নেয়া হয়েছে ৩৮ লাখ টাকা। ঘুষ দেয়া এবং নেয়া সমান অপরাধ হওয়ায় বিপুল অঙ্কের টাকা দিয়ে এরা এখন মহাসংকটে পড়েছেন। না পারছেন বলতে না পারছেন সইতে।’

বিতর্কিত কারারক্ষীর সঙ্গে সখ্য : বিতর্কিত হিসেবে পরিচিত সর্বপ্রধান কারারক্ষী হিসেবে নজরুল ইসলামকে আবারও কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পোস্টিং দেয়া হয়েছে। গত ৮ আগস্ট ঝালকাঠি জেলা কারাগার থেকে তাকে সরাসরি কেন্দ্রীয় কারাগারে বদলি করে আনা হয়। এই নজরুল ইসলাম সম্পর্কে জানতে চাইলে একজন কারা কর্মকর্তা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার সময় নাজিমুদ্দিন রোডের তৎকালীন কেন্দ্রীয় কারাগারেও গ্রেনেড পাওয়া যায়। ওই সময় কেন্দ্রীয় কারাগারের গোয়েন্দা কারারক্ষীর দায়িত্বে ছিলেন নজরুল ইসলাম। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে ফেলেন এই নজরুল ইসলাম। এরপর দীর্ঘদিন তাকে ঢাকার বাইরেই রাখা হয়। সম্প্রতি হঠাৎ তাকে প্রধান কারারক্ষী হিসেবে কেরানীগঞ্জে পোস্টিং দেয়ায় কারা কর্মকর্তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সূত্র: যুগান্তর

ইনিউজ৭১/জিয়া

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

লিজে যাচ্ছে পাটকল, নতুন বিনিয়োগে ফিরছে শিল্পের গতি

লিজে যাচ্ছে পাটকল, নতুন বিনিয়োগে ফিরছে শিল্পের গতি

নিউইয়র্কে ঝড়ের আঘাতে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট

নিউইয়র্কে ঝড়ের আঘাতে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্র ইরান অচলাবস্থায় বিশ্ববাজারে তেলের দামে নতুন ঝাঁজ

যুক্তরাষ্ট্র ইরান অচলাবস্থায় বিশ্ববাজারে তেলের দামে নতুন ঝাঁজ

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

এ সম্পর্কিত আরও পড়ুন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে পৌঁছে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ক্লাসে অংশ নেন এবং তাদের পড়াশোনা, খাওয়া, ঘুম, খেলাধুলা ও ইবাদতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন যাতে

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীর কুয়াকাটায় উপজেলা পর্যায়ে যৌথভাবে DOF এবং MMO এর উদ্যোগে মাঠ পর্যায়ে বেসলাইন জরিপ ও নৌকা নিবন্ধন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হোটেল মিয়াদ ইন্টারন্যাশনালে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তারা এবং শতাধিক জেলে অংশগ্রহণ করেন। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এই কর্মশালার আয়োজন করেন এবং সাসটেইনেবল মেরিন ফিশারিজ প্রকল্পের অর্থায়নে এটি পরিচালিত হয়।

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে কোস্ট গার্ড ও র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গলের ভেতর থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে ছিল এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা, এক কেজি ইয়াবা তৈরির সম্ভাব্য কাঁচামাল ও এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভ সড়কের পাশে হ্যাচারি সংলগ্ন

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষণা দিয়েছে, কোভিড-১৯ এখন বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা প্রতিনিধিত্ব করে না। আজ শুক্রবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  কর্মকর্তারা বলছেন, ২০২১ সালের জানুয়ারিতে এ ভাইরাসে প্রতি সপ্তাহে মৃত্যুর হার সর্বোচ্চ চূড়ায় ছিল। সেই সময় প্রতি সপ্তাহে করোনায় প্রাণহানি হয়েছে এক লাখের বেশি। সেখান থেকে মৃত্যু প্রতি সপ্তাহে তিন হাজার ৫০০ জনে নেমেছে।  ডব্লিউএইচও-এর প্রধান বলেন,

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬৪০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৭৫৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫১১ জন। শুক্রবার (২৪ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২০০ জনের এবং আক্রান্ত