সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬১৩ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশে করোনা

ছাত্রলীগের নতুন নেতৃত্ব খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৯, ১:৪১

শেয়ার করুনঃ
ছাত্রলীগের নতুন নেতৃত্ব খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

শোভন-রাব্বানী কমিটির  মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ছাত্রলীগের কমিটির জন্য নতুন নেতৃত্ব খোঁজার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি চান না বর্তমান কমিটি আর ছাত্রলীগের দায়িত্ব পালন করুক। সোমবার জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে তিনি এ নির্দেশ দেন। তবে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়ার বিষয়ে এখনও চূড়ান্ত কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে। সেখানে উপস্থিত একাধিক নেতা রাতে সাংবাদিকদের এসব কথা জানান।

সূত্র জানায়, ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের ধারাবাহিক বিতর্কিত কর্মকান্ডে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি চাচ্ছেন না বর্তমান নেতৃত্বের অধীনে আর ছাত্রলীগ পরিচালিত হোক। সেজন্য দুই বছর মেয়াদী কমিটির দশ মাস বাকি থাকতেই নতুন নেতৃত্ব খোঁজার নির্দেশনা দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দেন, বর্তমান কমিটি আর ছাত্রলীগের দায়িত্ব পালন করবে না। সোমবার সন্ধ্যায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কয়েক নেতা ছাত্রলীগের বিষয় নিয়ে শেখ হাসিনার সঙ্গে কথা বলতে যান। এ সময় ওবায়দুল কাদের বলেন, কমিটির দুই বছর মেয়াদ পূর্ণ হতে বাকি আছে ১০ মাস। এ সময়টুকু বর্তমান কমিটিকে দেয়া যায় কিনা- এমন অনুরোধ জানালে প্রধানমন্ত্রী তা নাকচ করেন। তিনি দলের সাধারণ সম্পাদককে নতুন নেতৃত্ব খোঁজার নির্দেশনা দেন। সংসদ থেকে ফিরে রাতে বিষয়টি নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক আলোচনা করেন। সেখানে উপস্থিত একাধিক নেতা ছাত্রলীগের কমিটি বাতিলের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃঢ় অবস্থানের কথা নিশ্চিত করেন।

জানা গেছে, শনিবার দলের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভায় সভাপতি-সাধারণ সম্পাদকের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড এবং অযোগ্যতার কারণে এ কমিটি ভেঙে দিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রোববার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হলে সারাদেশে ছাত্রলীগের বর্তমান কমিটি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। কমিটির বিষয় নিয়ে কথা বলতে সেদিনই গণভবনে ছুটে যান ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। কিন্তু সেখানে তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো কথা বলেননি। পরদিন সোমবার গণভবনে গেলে সেখান থেকে ফিরে আসেন তারা। পরপর দু’দিন গণভবনে যাওয়া ও সেখানে দলীয় সভাপতি সাক্ষাৎ না পাওয়া, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছাত্রলীগের কমিটি বাতিল নিয়ে কৌশলী বক্তব্যে তারা হতাশ হয়ে পড়েন। এরই মধ্যে তারা ছাত্রলীগের কমিটি গঠন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত জাতীয় চার নেতার সঙ্গে দেখা করেন। কিন্তু তারাও এ নিয়ে কোনো সুপথ দেখাতে পারেননি। বরং বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এ নিয়ে তাদের সঙ্গে কথা না বলে সরাসরি নেত্রীর (শেখ হাসিনা) দ্বারস্থ হতে পরামর্শ দেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বহিঃবিশ্বে করোনা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

এদিকে কমিটি ভেঙে দেয়ার খবরে ছাত্রলীগের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা সোমবার এই কমিটি বহাল থাকছে- এমন জোর প্রচারণা চালালেও রাতে তাতে কিছুটা ভাটা পড়ে। অন্যদিকে ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ পড়া গত কমিটির গুরুত্বপূর্ণ পদ ও অবস্থানে থাকা নেতারা এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। পদবঞ্চিত আন্দোলনকারীদের সমন্বয়ক রাকিব হোসেন বলেন, আমরা শুধু নেত্রীর সিদ্ধান্তের অপেক্ষা করছিলাম। তার কাছে সব তথ্য রয়েছে এই বিশ্বাস আমাদের ছিল। অন্যায়-অনিয়ম করলে বঙ্গবন্ধুকন্যা কাউকে ছাড় দেন না সেটা আবার প্রমাণিত হল। আমরা চাই আগামী দিনে ছাত্রলীগের একমাত্র অভিভাবক জননেত্রী শেখ হাসিনা এমন কাউকে নেতৃত্বে নিয়ে আসুক, যার মাধ্যমে সাংগঠনিক শৃঙ্খলা ফিরে আসবে।

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

সর্বশেষ সংবাদ

ভাঙতি টাকা না দেওয়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ভাঙতি টাকা না দেওয়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ধর্ষণ মামলায় সাজা নয়, আসামিকে স্বামী চান বাদী, আত্মহত্যার হুমকি

ধর্ষণ মামলায় সাজা নয়, আসামিকে স্বামী চান বাদী, আত্মহত্যার হুমকি

ভারতে মিগ-২৩ যুদ্ধবিমান ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের তাণ্ডব

ভারতে মিগ-২৩ যুদ্ধবিমান ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের তাণ্ডব

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের বিনাশ্রম কারাদণ্ড

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের বিনাশ্রম কারাদণ্ড

এ সম্পর্কিত আরও পড়ুন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে পৌঁছে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ক্লাসে অংশ নেন এবং তাদের পড়াশোনা, খাওয়া, ঘুম, খেলাধুলা ও ইবাদতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন যাতে

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীর কুয়াকাটায় উপজেলা পর্যায়ে যৌথভাবে DOF এবং MMO এর উদ্যোগে মাঠ পর্যায়ে বেসলাইন জরিপ ও নৌকা নিবন্ধন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হোটেল মিয়াদ ইন্টারন্যাশনালে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তারা এবং শতাধিক জেলে অংশগ্রহণ করেন। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এই কর্মশালার আয়োজন করেন এবং সাসটেইনেবল মেরিন ফিশারিজ প্রকল্পের অর্থায়নে এটি পরিচালিত হয়।

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে কোস্ট গার্ড ও র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গলের ভেতর থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে ছিল এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা, এক কেজি ইয়াবা তৈরির সম্ভাব্য কাঁচামাল ও এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভ সড়কের পাশে হ্যাচারি সংলগ্ন

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষণা দিয়েছে, কোভিড-১৯ এখন বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা প্রতিনিধিত্ব করে না। আজ শুক্রবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  কর্মকর্তারা বলছেন, ২০২১ সালের জানুয়ারিতে এ ভাইরাসে প্রতি সপ্তাহে মৃত্যুর হার সর্বোচ্চ চূড়ায় ছিল। সেই সময় প্রতি সপ্তাহে করোনায় প্রাণহানি হয়েছে এক লাখের বেশি। সেখান থেকে মৃত্যু প্রতি সপ্তাহে তিন হাজার ৫০০ জনে নেমেছে।  ডব্লিউএইচও-এর প্রধান বলেন,

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬৪০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৭৫৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫১১ জন। শুক্রবার (২৪ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২০০ জনের এবং আক্রান্ত