
প্রকাশ: ৪ অক্টোবর ২০২১, ০:২৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৫৯১ জনে। এর আগে গতকালও (রোববার) করোনায় ১৮ জনের মৃত্যু হয়েছিল।
সোমবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৯৪ জনের। এ নিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৮ হাজার ৭৫৮ জনে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৯ হাজার ৫৮৮ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২৪ হাজার ৯২৮টি। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ১৯ শতাংশ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি