
প্রকাশ: ৮ আগস্ট ২০২১, ১:২১

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জনের করোনা পজেটিভ ও ১ জন করোনা উপসর্গ নিয়ে।
শনিবার সকাল ৮টা থেকে রোববার (০৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, বর্তমানে হাসপাতালে ১৭৪ জন করোনা আক্রান্ত রোগী এবং ৫২ জন উপসর্গ নিয়ে মোট ২২৬ জন ভর্তি রয়েছেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, ২৪ ঘণ্টায় জেলায় ৪৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২.৮৪ শতাংশ। জেলায় গত প্রায় দেড় মাসের মধ্যে করোনায় শনাক্তের গড় আজকেই সর্বনিম্ন।